চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে পরিবারসহ ‘পরাণ’ দেখলেন সেই সামান আলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ন ০৪, আগস্ট ২০২২
বিনোদন
A A

স্টার সিনেপ্লেক্সের অধীনে মিরপুরে অবস্থিত সনি স্কয়ারে এসে পরিবারসহ লুঙ্গি পরে ‘পরাণ’ দেখলেন সামান আলী সরকার। সেই মুহূর্তের কিছু স্থিরচিত্র পোস্ট করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন,‘আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো, সেটার সমাধান হয়েছে। সামান আলী পরিবার সহ সনি স্কয়ার সিনেমা হলে এসে ‘পরাণ’ সিনেমাটি দেখেছেন। তিনি খুশি হয়েছেন। ভবিষ্যতে এরকম ভুল বোঝাবুঝির অবকাশ নেই।’

বুধবার লুঙ্গি পরে ‘পরাণ’ দেখতে যাওয়ায় সনি স্কয়ারের টিকেট কাউন্টার থেকে এক ব্যক্তিকে টিকেট দেয়া হয়নি বলে অভিযোগ উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ব্যক্তির ছবি ও ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে সমালোচনায় মাতেন অনেকে।

ছবি ও ভিডিওগুলো নিজেদের ওয়ালে শেয়ার করে ‘পরাণ’ নির্মাতা রায়হান রাফী, চিত্রনায়ক শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমরা সেই ব্যক্তির খোঁজ চান। তার সঙ্গে বসে ‘পরাণ’ দেখার কথাও জানান। তবে তার আগেই সেই ব্যক্তিকে নিয়ে তার পরিবার সহ ‘পরাণ’ দেখার উদ্যোগ নেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ যদিও শুরু থেকেই বলে আসছেন, ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। পরবর্তীতে নিজেদের পেজ থেকে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়,‘স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমরা গ্রাহকদের সাথে কোনো কিছুর উপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল।’

বিবৃতিতে তারা আরও জানায়,‘আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা, স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই ভদ্রলোককে তাঁর পরিবারের সাথে আমাদের সনি স্কয়ার শাখায় “পরাণ” দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। এছাড়াও, আমরা এই ঘটনাটি তদন্ত করছি যেন ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’

Jui  Banner Campaign
ট্যাগ: পরাণমেসবাহ উদ্দিনরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT