চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় ছেড়ে এই খলনায়কের ভরসা মুদি দোকানে!

সত্যিই কি মুদি দোকান চালান এক সময়ের দাপুটে এই ভিলেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

টলিপাড়ার ‘মন্দ অভিনেতা’ হিসেবেই তিনি পরিচিত। অনেক দিন তাকে বড়পর্দায় দেখেনি দর্শক। অথচ এক সময় খল অভিনেতা হিসেবে টক্কর দিয়েছেন নায়ক জিৎ কিংবা দেবের বিপরীতে! বলা হচ্ছে পশ্চিম বাংলার খল-অভিনেতা সুরজিৎ সেনের কথা। কী হয়েছে সেই অভিনেতার?

সম্প্রতি সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, সুরজিৎ নাকি মুদি দোকান দিয়েছেন। তখনই একদল প্রশ্ন তুলছেন, অভিনয় থেকে কেন দূরে সরে গেলেন সুরজিৎ?

কী হলো তার জীবনে, কিংবা কী করে এখন সংসার চালাচ্ছেন তিনি, সত্যিই কি মুদি দোকান দিয়েছেন এই অভিনেতা? নাকি নেট মাধ্যমে ভিউ কামাতেই এমন মুখরোচক গল্প?

আনন্দবাজারে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, মুখরোচক গল্প নয়, সত্যি সত্যিই মুদি দোকান দিয়েছেন অভিনেতা সুরজিৎ। হিরোগিরি, রংবাজ, চ্যালেঞ্জ ২ এবং বিন্দাসসহ তার ঝুলিতে রয়েছে বহু ছবি। প্রতিষ্ঠিত খলনায়ক হিসাবে এক সময় টলিপাড়ায় পরিচিত ছিলেন এই অভিনেতা।

কিন্তু পাঁচ বছর হল তাকে দেখা যায় না পর্দায়। সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে আঙুল তোলেন তার স্ত্রী। তার পরে আবার চর্চায় এই অভিনেতা। পশ্চিম বাংলার ব্যারাকপুরের বাসিন্দা অভিনেতা সুরজিৎ।

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে সুরজিৎ বলেন, “১৯৯৮ সাল থেকে ২০২০ অবধি অভিনয় করে মাত্র পাঁচ লক্ষ টাকা উপার্জন করতে পেরেছি। তা হলেই বুঝুন কী অবস্থা!”

Reneta

ব্যারাকপুরে মুদির দোকান খুলেছেন অভিনেতা। আপাতত সেই দোকান থেকেই তার সংসার চলে। পরিবারে রয়েছেন মা-বাবা। স্ত্রীর প্রসঙ্গে কথা উঠতেই তা এড়িয়ে গেলেন সুরজিৎ। বলেন, “আমি কোনও মন্তব্য করতে চাই না।”

খলনায়ক জানিয়েছেন, ব্যারাকপুরে মূলত আইসক্রিম, কোমল পানীয়ের ব্যবসা তার। অভিনেতা বলেন, “তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। এ কথা শুনে অনেকেই ভাবতে পারেন, আমি হয়তো অন্য দল করতাম। একেবারই না। আমি কোনও দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”

আবার অভিনয়ে ফেরার স্বপ্নও দেখেন না সুরজিৎ। আগামী দিনে নিজের ব্যবসাতেই মন দেবেন বলে জানান এই অভিনেতা।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়গল্পজিৎদেবমুখরোচকমুদি দোকানলিড বিনোদনসিনেমাসুরজিৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব সরকার গঠনের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT