হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বর্তমানে রোমের জেমিলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে আংশিকভাবে ওষুধ থেরাপি এবং কমপক্ষে দুই মাসের সুস্থতা এবং বিশ্রামের সময়কাল দিবেন বলেও হাসপাতাল থেকে জানানো হয়েছে।
রোববার (২৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৩ মার্চ) তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। এর আগে গতকাল শনিবার জেমেলিতে এক সংবাদ সম্মেলনে পোপের তত্ত্বাবধানকারী দলের প্রধান ডা. সার্জিও আলফিয়েরি এ কথা জানান।
তিনি বলেন, আজ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামীকাল রোববার পোপ ফ্রান্সিস বাড়িতে থাকবেন।
আলফিয়েরি বলেন, তাকে আগামীকাল থেকে স্থিতিশীল অবস্থায় হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হবে এবং আংশিকভাবে ওষুধ থেরাপি এবং কমপক্ষে দুই মাসের সুস্থতা এবং বিশ্রামের সময়কাল অব্যাহত রাখার জন্য একটি প্রেসক্রিপশন থাকবে।
টানা কয়েক দিন শ্বাসকষ্টে ভোগার পর গত ১৪ ফেব্রুয়ারি পোপ ফ্রান্সিসকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করানো হয়। ৮৮ বছর বয়সি পোপ উভয় ফুসফুসে নিউমোনিয়ায় ভুগছেন। ধারাবাহিক শ্বাসকষ্টের পর এখন তার শ্বাস-প্রশ্বাসের উন্নতি হয়েছে।








