চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে বিয়ের গহনা বহনে পুলিশ নিরাপত্তা দিবে: ডিবি প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ন ২২, মার্চ ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অর্থ ও পণ্য পরিবহনে সহযোগিতার ধারাবাহিকতায় এবার বিয়ে বাড়ির গহনা বহনেও নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবি প্রধান বলেন, ঈদের সময় নগরবাসী চাইলে থানায় স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী জমা রাখতে পারবেন। পাশাপাশি ব্যাংকের ভল্টেও সেগুলো সংরক্ষণ করা যেতে পারে। বিশেষ করে নগদ অর্থ বা গহনা পরিবহনের ক্ষেত্রে কেউ নিরাপত্তা চাইলে পুলিশ তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, ঈদের পর বিভিন্ন স্থানে বিয়ের আয়োজন বাড়ে। এ সময় হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাসা পর্যন্ত গহনা নেওয়ার ক্ষেত্রে ঝুঁকি এড়াতে আগ্রহীরা নিকটস্থ থানায় যোগাযোগ করলে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।

ঈদের সময় রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যায়—এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিবি প্রধান। তিনি বলেন, কিছুসংখ্যক পুলিশ সদস্য ছুটিতে থাকলেও প্রয়োজনীয় ফোর্স মোতায়েন রাখা হয়েছে।

তিনি জানান, ঈদের তিনদিন আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শুরু হয়েছে এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

Reneta

ডিবির টহল কার্যক্রম প্রসঙ্গে মো. শফিকুল ইসলাম বলেন, দিনে ৮০টি এবং রাতে ৪০টি টিম দায়িত্ব পালন করছে। এছাড়া দুটি স্ট্যান্ডবাই টিম প্রস্তুত রয়েছে, যারা যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেবে।

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, মামলাটি বর্তমানে সিআইডি’র কাছে রয়েছে। এ বিষয়ে সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদডিবি প্রধানবিয়ের গহনা বহন
শেয়ারTweetPin1

সর্বশেষ

নদীতে ডুবে যাওয়া বাস উদ্ধারে অভিযান চলছে, তদন্ত কমিটি গঠন

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT