চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহঅভিনেত্রীকে বাঁচাতে গিয়েই প্রাণ গেল রাহুলের?

ভিডিও ফুটেজ দেখে যা বলছে পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ৩০, মার্চ ২০২৬
বিনোদন
A A

পশ্চিমবঙ্গের দীঘার তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সহঅভিনেত্রী শ্বেতা মিশ্র-কে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রবিবার বিকেলে ধারাবাহিক নাটক ‘ভোলে বাবা পার করেগা’-র আউটডোর শুটিং চলছিল তালসারি সমুদ্রসৈকতে। শুটিংয়ের ফাঁকে রাহুল ও শ্বেতা কিছুটা বেশি জলের দিকে এগিয়ে যান। হঠাৎই ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান শ্বেতা। তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে নিজেও পানিতে পড়ে যান রাহুল।

পরিস্থিতি গুরুতর বুঝে দ্রুত জলে ঝাঁপ দেন শুটিং ইউনিটের সদস্যরা। প্রথমে শ্বেতাকে উদ্ধার করা সম্ভব হলেও রাহুলকে সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যায়নি। পরে কখন উদ্ধার করা হয়েছে, সেটার ফুটে পাওয়া যায়নি।

তবে শুটিং সংশ্লিষ্টরা বলছে, কিছু সময় পর রাহুলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে—অতিরিক্ত পানি শরীরে ঢুকে যাওয়ায় তার মৃত্যু হয়।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনাটির একটি অংশ ক্যামেরায় ধারণ করা হয়েছিল। শুটিং চলাকালীন সমুদ্রমুখী একাধিক ক্যামেরা অন থাকায় ফুটেজে দেখা যায়, রাহুল ও শ্বেতা হাত ধরে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ শ্বেতা পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে রাহুলও জলে তলিয়ে যান। পরে ইউনিটের সদস্যদের উদ্ধার অভিযানের দৃশ্যও আংশিকভাবে ধরা পড়ে।

তবে রাহুলকে উদ্ধার করার সময় ক্যামেরা বন্ধ থাকায় সেই অংশটি রেকর্ড হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Reneta

জানা গেছে, রাহুল বা শ্বেতা কেউই সাঁতার জানতেন না। শুটিং স্পটে নিরাপত্তার জন্য ডু্বুরি  থাকলেও প্রবল বাতাসের কারণে সতর্কবার্তা তাদের (রাহুল-শ্বেতা) কানে পৌঁছায়নি। ডুবুরি শেষ পর্যন্ত জলে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজে অংশ নেন। -এবিপি লাইভ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জলধারাবাহিকনাটকপুলিশফুটেজরাহুলরাহুল ব্যানার্জীলিড বিনোদনশ্রেতা মিশ্রসমুদ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬

অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে জাল ভিসা, কোটি টাকার প্রতারণা

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT