চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান্না করে হাজারও বন্যার্তদের খাওয়াচ্ছেন পলাশ

নিরবে নিভৃতে বছরজুড়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন পলাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ন ২৫, আগস্ট ২০২৪
বিনোদন
A A
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সিজনাল বন্যা বা অগ্নিকাণ্ড নয়, বছরজুড়ে মানুষের পাশে থাকেন অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। সুখ-দুঃখে মানুষের পাশে থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কাবিলা খ্যাত এই অভিনেতার ‘ডাকবাক্স’ নামে একটি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। যখনই প্রয়োজন পড়ে সারাদেশের ভলেন্টিয়ারের মাধ্যমে পলাশ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অনেকটা নিরবে নিভৃতে কাজ করছে পলাশের এ ফাউন্ডেশনটি।

পলাশ নিজে নোয়াখালীর সন্তান। বলতে গেলে ফেনী, নোয়াখালী তার নিজের এলাকা! ওইসব অঞ্চল পানিতে তলিয়ে আছে। বন্যা দুর্গত এলাকায় পলাশের ডাকবক্সের ২৭ জন ভলেনটিয়ার কাজ করছে। একটু পর পর খোঁজ খবর নিচ্ছেন তিনি। শুধু ফেনী-নোয়াখালীর বন্যা নয়, ২০২২ সালে সিলেট-সুনামগঞ্জের বন্যাতেও পলাশ বানভাসি মানুষের পাশে থেকে অগ্রণী ভূমিকা রেখেছিলেন।

রবিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে পলাশ বলেন, সবাই শুকনো খাবার ত্রাণ দিচ্ছে। আমি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছি। একটি স্থানে পরিস্কারভাবে রান্না করে সেই খাবার নিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে বন্যার্তদের খাওয়াচ্ছি। হাজারের কাছাকাছি মানুষকে নিজেরা রান্না করে খাইয়েছি। আগামী তিনদিন এভাবে চলবে। এর আগে আমার ভলেনটিয়াররা ফেনীতে ছিল, আজ (রবিবার) তারা কাজ করছে নোয়াখালীতে।

কেন রান্না করা খাবার? পলাশের ভাষ্য, প্রতিবার ২৫০/৩০০ জনকে রান্না করে খাওয়ানো হচ্ছে। শুকনা খাবার তো তারা পাচ্ছেই। ভারি বা ঘরের খাওয়ার স্বাদটা যেন পায়, সেই চেষ্টা রাখা হচ্ছে। এর আগে এতিমখানায় ইফতারি দিয়েছি। দেখেছি কিছু বাচ্চা ইফতারে কিছু খেয়ে বাকিটা রাতে খাওয়ার জন্য রেখে দিত। তাই আমরা খাওয়াচ্ছি এবং কোনো পাত্র থাকলে তাকে পরবর্তীতে খাওয়ানোর জন্যেও খাবার দিচ্ছি।

পলাশ জানান, বন্যা পরবর্তীতে পুনর্বাসনে সচেতন হওয়া জরুরি। তিনি বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পরে সবচেয়ে বেশি রোগবালাই ছড়ায়। নারী শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। আমার ভাবনা সেদিকেও রয়েছে। বন্যা পরবর্তীতেও আমি ও আমার টিম সক্রিয় থাকবে।

পলাশ জানান, খুব বেশি মানুষ জানেনা তার এই ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর কথা। তাই যেসব কার্যক্রম চলে ৮০ শতাংশের অর্থায়ন তিনি করেন। তবে পরিচিত কেউ যদি স্বেচ্ছায় ডোনেশন দেন সেটা গ্রহণ করা হয়।

Reneta

পলাশ যেমনটা বললেন, রিসেন্ট আমেরিকা থেকে আমার পরিচিত আসিফ ভাই এবং ইয়াসিন ভাই, বন্ধু দিপু মালয়েশিয়া ফান্ড তৈরিতে সাহায্য করেছে। এভাবে স্বেচ্ছায় যারা ডোনেট করেন এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। অনেক ফাউন্ডেশন রয়েছে মোবাইল ব্যাকিংয়ের ফান্ড গঠন করে। কিন্তু আমি সেটা করি না। পরিচিতদের কনট্রিবিউশন এবং আমার নিজের চেষ্টায় বেস্ট আউটপুট দিতে চেষ্টা করি। এভাবে গত কয়েক বছর কাজ করে যাচ্ছেন ‘ডাকবাক্স’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাকাবিলাকাবিলা পলাশজিয়াউল হক পলাশত্রাণবন্যালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT