চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসে ফিরে গেলেন পগবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ন ১২, জুলাই ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

২০১৬ সালে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের প্রথম মৌসুমটা ভালোই কেটেছিল ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার। কিন্তু এরপর থেকেই শুরু হয় ছন্দপতন। জাতীয় দল ও জুভেন্টাসে যে মানের ফুটবল খেলেছেন, গত কয়েক বছরে ইউনাইটেডের জার্সিতে তার ছিঁটেফোঁটাও দেখা যায়নি। তাই পুরোনো ঠিকানাতেই আবার ফিরে গেলেন পল পগবা।

২০১২ সালে চার বছরের চুক্তিতে জুভেন্টাসে গিয়েছিলেন পগবা। ১০ বছর পরেও ঘটালেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে থাকছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার। সোমবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে সিরি’আর ক্লাবটি।

জুভেন্টাসে ইতিধ্যে মেডিকেল পরীক্ষা সেরে ফেলেছেন ২৯ বর্ষী মিডফিল্ডার। তাই সিরি’আ জায়ান্টদের হয়ে মাঠে নামতে খুব বেশি দেরি নেই পগবার।

প্রথম মেয়াদে জুভেন্টাসে বেশ সফল ছিলেন পগবা। মাঝমাঠে দারুণ নৈপুণ্যে খেলা গড়ার পাশাপাশি চার বছরে গোল করেছিলেন ৩৪টি। তবে শুধু গোল করাতেই থেমে থাকেননি ফ্রেঞ্চ মিডফিল্ডার, সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ৩২টি গোল। চার মৌসুমেই সিরি’আ জয়ের পাশাপাশি স্বাদ পেয়েছিলেন আরও কয়েকটি শিরোপার।

পরে ২০১৬ সালে ৮ কোটি ৯০ লাখ পাউন্ডে আবার ইউনাইটেডে ফেরেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। এবার ইউনাইটেডের জার্সিতে পুরোপুরি ফ্লপ ছিলেন তিনি। এখন পর্যন্ত রেড ডেভিলদের হয়ে ২৩২ ম্যাচ খেলে ৩৯টি গাল করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনাইটেডজুভেন্টাসপগবালিড স্পোর্টসসিরি’আ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধের মধ্যস্থতার আলোচনা ইসলামাবাদে?

মার্চ ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

মার্চ ২৪, ২০২৬

ওয়ান-ইলেভেন হচ্ছে সব সর্বনাশের গোড়া: ফারুকী

মার্চ ২৪, ২০২৬

অর্থনৈতিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প

মার্চ ২৪, ২০২৬

সব ঠিকঠাক, বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT