চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদ কোনো কবিতা নয়, পরবর্তীতে বাঁচার সনদ: হাসনাত আবদুল্লাহ

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৯:৩২ পূর্বাহ্ন ১০, জুলাই ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাইয়ের সনদ কোনো কবিতা নয়, এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ। এটা দ্বিতীয় বাংলাদেশের তফসিল। এই জুলাইয়ের সনদ অবশ্যই দিতে হবে।’

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, যাদের কারো দাড়ি আছে, কারো দাড়ি নেই, কেউ হিজাব পরছেন কেউ পরছেন না। এরকম বহু ডাইভার্সিটির মানুষ রয়েছে, তাদের সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। তাদের মধ্যে সবার মতামত ভিন্ন হতে পারে, মতামতে অমিল থাকতে পারে। এখানে আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবো।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাই আমাদের প্রধান অনুপ্রেরণা ও শক্তি। সম্মিলিত লড়াইয়ের মাধ্যমেই আমরা গণঅভ্যুত্থান সফল করতে পেরেছি। আমরা গণঅভ্যুত্থানকে শুধু রেজিম চেঞ্জ হিসেবে দেখি না। আমাদের বিশ্বাস, এই আন্দোলনের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে, রাষ্ট্রের কাঠামোয় সংস্কার হবে। এই অভ্যুত্থানের প্রধান বৈধতা বা লেজিটিমেসি এসেছে ছাত্রদের কাছ থেকেই।

সারজিস আলম বলেন, বাংলাদেশের রাজনীতিবিদরা সামনে বড় বড় কথা বলেন কিন্তু ভেতরে ভেতরে ইন্টারনাল নেগোসিয়েশন চলে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, রাজনীতিবিদরা একে নিয়ে, ওকে নিয়ে অনেক বড় কথা বলেন কিন্তু ভেতরে ভেতরে একসাথে ব্যবসাপ্রতিষ্ঠান চালায়। আমরা কখনো লড়াইয়ে স্লো হয়ে গেলে দেখা যায়, পুরাতন ইস্টাবলিশমেন্ট ঐক্যবদ্ধভাবে ভাগ-বাটোয়ারার পার্সেন্টেজ চেঞ্জ করে। কিন্তু চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব সব আগের মতোই চলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহ্বায়ক নাহিদ ইসলামএনসিপিসারজিস আলমহাসনাত আবদুল্লা
শেয়ারTweetPin

সর্বশেষ

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব

মার্চ ২৩, ২০২৬

তেল নেই, তাই বিয়েও নেই! আশা মনির আজব দাবিতে শোরগোল

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT