পহেলা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করা হবে। মন্ত্রীসভার বৈঠকে সারাদেশের সব ধর্ষণ মামলা দ্রুত নিস্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। কেবিনেট সচিব নাসিমুল গনি জানিয়েছেন, যেসব জেলায় শিলাবৃষ্টি ও বন্যা হয় সেখানে দ্রুত ব্যবস্থা নিতে কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।







