চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর ছাড়াই টিজার প্রকাশ, আইনী ঝামেলায় ‘আদিপুরুষ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

টিজার মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘আদিপুরুষ’কে! যা নিয়ে এখনো চলছে একের পর এক বিতর্ক।

নিম্নমানের ভিএফএক্স, নকল পোস্টার, সাইফের লুক, ছবির সব কিছু নিয়েই চলছে সমালোচনা। এবার এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের তরফ থেকে নোটিস পাঠানো হয়েছে সেন্সর বোর্ডের কাছে। যেখানে নির্দেশ দেওয়া হয়েছে ‘আদিপুরুষ’কে নিয়ে হওয়া জনস্বার্থ মামলার জবাব দিতে।

আগামী ২১ ফেব্রুয়ারি যার পরবর্তী শুনানি হওয়ার কথা। প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিআর সিং-এর ডিভিশন বেঞ্চর তরফে কুলদীপ তিওয়ারির করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয়।

পিটিশনে দাবি করা হয়েছে যে, ছবির প্রযোজকরা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে প্রশংসাপত্র না নিয়েই সিনেমার প্রমো অথবা টিজার প্রকাশ করেছেন, যা নিয়মের স্পষ্ট লঙ্ঘন। যার ফলেই তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

প্রথম থেকেই ‘আদিপুরুষ’ নিয়ে উঠেছে নানা বিতর্ক। কখনও রাবণের মুখের দাড়ি, কখনও সীতার পোশাক সেই বিতর্কে ইন্ধন জুগিয়েছে। নিম্নমানের ভিএফএক্সের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে পরিচালক ওম রাউতকে। শুধু তাই নয়, চলতি বছরের ১২ জানুয়ারি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পাঁচ মাস পিছিয়ে ১৬ জুন করে দেওয়া হয়েছে।

রামায়ণের কাহিনী অবলম্বনে পৌরাণিক চলচ্চিত্র ‘আদিপুরুষ’ এ রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে। সীতার চরিত্রে রয়েছেন কৃতি স্যানন, লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং রাবণের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।

Reneta

সূত্র: জি নিউজ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদিপুরুষপ্রভাসবলিউডসাইফ আলি খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় জ্বালানির দাম বাড়ায় এপ্রিলজুড়ে বিনামূল্যে গণপরিবহন ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

‘যখনই মাঠে ফিরি, ১২০ শতাংশ প্রস্তুত থাকি’

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিং স্টেশনে তদারকি জোরদার, ট্যাগ অফিসারদের কর্মপরিধি নির্ধারণ

মার্চ ২৯, ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী হতে যাওয়া স্টেডিয়াম থেকে পড়ে দর্শকের মৃত্যু

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT