চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালককে ভেতরে রেখে পিকআপে আগুন

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৯:৫৮ পূর্বাহ্ন ১৯, নভেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটে চালককে মারধর করে ভেতরে রেখে একটি পিকআপ ভ্যানে প্রেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে পাকারমাথা-বটতলী বাইপাস সড়কের চক দাদড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ধারকি থেকে পিকআপ ভ্যানটি জয়পুরহাটে যাচ্ছিল। চকদাদরা এলাকায় একটি ভাঙা ব্রিজ পার হওয়ার সময় ৫টি মোটরসাইকেলযোগে ১০ জন দুর্বৃত্ত এসে সামনে বেরিকেড দিয়ে চালককে মারপিট করে তাকে ভিতরে রেখেই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

জানা যায়, এসময় চালক দরজায় লাথি মেরে লাফিয়ে দৌড়ে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়।

ভ্যান চালক ফরিদ হোসেন বলেন, আমি ধারকি থেকে জয়পুরহাট যাওয়ার পথে চক দাদড়া এলাকায় ভাঙা ব্রিজের কাছে ৫টি মোটরসাইকেলে করে ১০ জন এসে ব্যারিকেড দেয়। হরতালে কেন গাড়ি নিয়ে বের হয়েছি বলেই ওরা আমাকে মারতে থাকে। একপর্যায়ে পিকআপের দু’পাশে দরজায় দাঁড়িয়ে তারা আমাকে ভেতরে রেখেই প্রেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় জীবন বাঁচাতে বামপাশের দরজায় লাথি মেরে তাদেরকে ফেলে দিয়ে মাঠের মধ্যে দিয়ে দৌড়ে পালিয়ে যাই।

পিকআপ মালিক বিপ্লব হোসেন বলেন, ‘ব্র্যাক থেকে ঋণ নিয়ে চার লাখ টাকায় দু’মাস আগে পিকআপটি কিনেছি। এখনও কিস্তি শোধ হয়নি। এর আয় দিয়েই আমার সংসার চলে। এরমধ্যে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন কি করবো, বউ বাচ্চাকে কি খাওয়াবো।’

Reneta

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আগুনে পিকআপের সামনের দিকে ইঞ্জিনসহ পুরোটাই পুড়ে গেছে। এ বিষয়ে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অবরোধজয়পুরহাটট্রাকে আগুনপরিবহনে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৮ বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর

ফেব্রুয়ারি ২০, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময়সীমা বেধে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬
Prices of lemons, cucumbers and eggplants, which increased at the beginning of Ramadan, have not decreased

রমজানের শুরুতে বেড়ে যাওয়া লেবু, শসা ও বেগুনের দাম কমেনি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
Commercial cultivation of plum is increasing in Narsingdi | Channel i News

নরসিংদীতে বাড়ছে বাণিজ্যিকভাবে কুল বরইয়ের চাষ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT