চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে শবনম ফারিয়ার বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তানজিম তৈয়বের সাথে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ে সম্পন্ন হয়।

ফারিয়ার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শবনম ফারিয়া বিয়ে নিয়ে বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।”

শুক্রবার সন্ধ্যা থেকেই শবনম ফারিয়া ও তানজিমের বিবাহমুহূর্তের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। শোবিজ অঙ্গনের অনেকেই ফারিয়ার নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন।

ফারিয়ার বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়াতে শেয়ার করে জাহিদ খান ব্রাইডাল মেকওভার, বউ সাজে ফারিয়ার অন্তত তিনটি ছবি শেয়ার করে তারা অভিনন্দন জানায়।

Reneta

তাদের বিয়ের বিশেষ মুহূর্তের ছবিগুলো তুলেছে ওয়েডিং ফটোগ্রাফির জনপ্রিয় প্রতিষ্ঠান ড্রিম ওয়েভার। তাদের অফিশিয়াল পেজ থেকে অন্তত ১৫টি ছবি পোস্ট করা হয়।

ক্যাপশনে তারা লিখেছে,“ভালোবাসা আর একসাথে থাকার উদযাপন, শবনম ফারিয়া ও তানজিম শুরু করলেন তাদের নতুন গল্প।”

টুকটাক মডেলিং করলেও ২০১৩ সালে শবনম ফারিয়া আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। সে বছর ভালোবাসা দিবসে প্রচারের পর রাতারাতি পরিচিতি পান ফারিয়া।

এরপর অসংখ্য দর্শক সমাদৃত নাটকে দেখা গেছে ফারিয়াকে। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও। চলতি বছর ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ছবিতে নিলু চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছেন মিষ্টি হাসির শবনম ফারিয়া।

এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। আনুষ্ঠানিক বিয়ের দুই বছরের মধ্যে তাদের বিচ্ছেদ হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অলটাইম দৌড়ের উপরছবি স্টোরিনাটকবিয়েরাজিবলিড বিনোদনশবনম ফারিয়াসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সব স্বপ্ন যাবে কি বাড়ি?

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বপ্ন সড়কেই থেকে যায়

মার্চ ১৯, ২০২৬
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়

২১ ঘন্টা পর নীলসাগর এক্সপ্রেসের বগিগুলো উদ্ধার, ট্রেন চলাচল শুরু

মার্চ ১৯, ২০২৬

আরিফিন শুভর বলিউড অভিষেক, ট্রেন্ডিংয়ে ২ নম্বরে ‘জ্যাজ সিটি’!

মার্চ ১৯, ২০২৬

‘ইরান এখনও পুরোপুরি ভেঙে পড়েনি তবে দুর্বল হয়েছে’

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT