চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীর ডানা রাজ-রাজ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সর্বশেষ গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। এই ছবিটি করতে গিয়েই প্রেমে পড়েছেন চিত্রনায়ক রাজের। যেই প্রেম পরিণতি পায় রাজ্য’র আগমনে।

গেল আগস্টে রাজ-পরী দম্পতির ঘরে জন্ম নেন রাজ্য। বর্তমানে তাকে নিয়েই ব্যস্ত পরীমনি। আপাতত শুটিং থেকেও ছুটি। দিন কাটে রাজ-রাজ্যের সাথে। প্রায়শই ‘পরীর ডানা’ অ্যালবামে সন্তানের সাথে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেন পরী।

যে ছবিগুলো নেটিজেনরাও দারুণ পছন্দ করেন। সর্বশেষ রাজ্য ও রাজের একটি দারুণ মুহূর্ত শেয়ার করে পরী লিখেছেন, ‘আমার রাজ্য, আমার রাজা’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

এরআগে রাজ্যর সঙ্গে নিজের একটি ছবি দিয়ে পরী লিখেছেন, ‘আমাদের শীতু শীতু হয় এট্টু!’ সেই ছবিতে রাজ্যকে দেখা গেছে শীতের কাপড়ে মোড়ানো! যথারীতি ছবিটি পছন্দ করেছেন নেটিজেনরা। সেই ছবিতে সাড়া দিয়েছেন প্রায় তিন লাখ মানুষ।

এরইমধ্যে রাজ্যকে নিয়ে প্রথমবার এই দম্পতি ঘুরে এসেছেন ঢাকার বাইরে থেকেও। গিয়েছিলেন বন্দর নগরী চট্টগ্রাম। সেখানে গিয়েও বেশকিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরী।

মূলত রাজ-পরী দম্পতি সম্প্রতি চট্টগ্রামে গিয়েছিলেন মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন করতেই। তাদের দেখতে সেখানে উপচেপড়ে দর্শক।

Reneta

ইদানিং প্রায়শই দর্শকদের একটি প্রশ্ন রাখতে দেখা যায়, কবে আবার শুটিংয়ে ফিরছেন পরী। চট্টগ্রামে গিয়েও সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন প্রশ্ন শুনতে হয়েছে। খুব শিগগিরই কি তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন?

যদিও অভিনেত্রী জানিয়েছেন,রাজ্য হওয়ার পর স্বাভাবিকভাবেই তার শারীরিক পরিবর্তন হয়েছে। তাই আমি চাইলেও কি কাজে ফেরা যাবে? তবে এইটুকু আশ্বাস দিয়েছেন, পুরোপুরি ফিট হয়েই কাজে ফিরবেন তিনি।

নতুন ছবির কাজ না করলেও পরীর হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এরমধ্যে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’ সিনেমা দুটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে।

‘মা’ সিনেমাটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। অন্যদিকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। আগামী ২০ জানুয়ারি সিনেমাটি মুক্তিও কথা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রনায়কপরীর ডানাফটোস্টোরিরাজরাজ্যলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে: ইসি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দুর্নীতি-নারীর অপমান ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT