চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ৬০ দেশের প্রতিযোগীর সঙ্গে লড়ছেন পিয়া বিপাশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

১০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের ওয়েস্টগেট লাস ভেগাস হলে বসেছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর আসর। বিবাহিত নারীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে অংশ নিলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

এই আসরে বিশ্বের ৬০টি দেশ থেকে অংশ নিচ্ছেন প্রতিযোগীরা। সেখানে লাল সবুজের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা এই তারকা। যিনি গত কয়েক বছর যাবৎ নিউ ইয়র্কে বসবাস করছেন।

যুক্তরাষ্ট্র থেকে চ্যানেল আই অনলাইনকে পিয়া বিপাশা বলেন, এতো বড় আসরে অংশ নিচ্ছি, দেশের প্রতিনিধিত্ব করছি; এটাই বিশাল সৌভাগ্যের ব্যাপার। জয়ী হতে না পারলেও নতুন অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।

পিয়া বিপাশা জানান, গেল কয়েকমাস ধরে তিনি নিজেকে প্রস্তত করেছেন। ১০ ডিসেম্বর থেকে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ এর গ্রুমিং ফটোসেশান আসর শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্রান্ড ফিনালে।

চলতি বছরের এপ্রিল নিশ্চিত হয়েছিলেন পিয়া বিপাশা ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর অংশ নিতে পারবেন। তিনি বলেন, ইনস্টাগ্রামে স্ক্রল করতে গিয়ে হঠাৎ ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। শর্তের মধ্যে দেখলাম, অংশগ্রহণের জন্য যা যা দরকার, সবই আমার মধ্যে আছে। তখন চিন্তা করলাম, আমিও তো অংশ নিতে পারি।

পিয়া বিপাশা আরও বলেন, আবেদনের আগে পরিবারের সবার সাথে বিষয়টি শেয়ার করলাম। তারাও সমর্থন দিলেন। আবেদন করে ফেললাম। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে ই-মেইল করে জানিয়েছেন আয়োজকরা।

Reneta

বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার এটাই সুবর্ণ সুযোগ বলে মনে করে পিয়া বিপাশা। তিনি বলেন, দেশের মানুষের শুভ কামনা চাই, যেন বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারি।

বাংলাদেশের প্রতিযোগী ছাড়া এই আসরে যুক্তরাজ্য, কানাডা, কোস্টারিকা, ইকুয়েডর, শ্রীলঙ্কা, ফ্রান্স, জার্মানি, ঘানা, হুন্ডুরাজ, কম্বোডিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পর্তুগাল, সিংগাপুর, ডমিনিকান রিপাবলিক, নেপাল, কোরিয়া, দক্ষিণ আফ্রিকাসহ মোট ৬০ দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন।

নিউ ইয়র্কে একটি আইটি প্রতিষ্ঠানে জব করে পিয়া বিপাশা। তার স্বামী যুক্তরাষ্ট্রের নাগরিক, ব্যবসায়ী। পিয়া জানান, আগামি জানুয়ারিতে দেশে ফেরার ইচ্ছে আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইকুয়েডরইন্ডিয়াকম্বোডিয়াকানাডাকোরিয়াকোস্টারিকাঘানাজার্মানিডমিনিকান রিপাবলিকদক্ষিণ আফ্রিকানাইজেরিয়ানাটকনেপালপর্তুগালপিয়া বিপাশাফ্রান্সভিয়েতনামমালয়েশিয়ামিস ওয়ার্ল্ডমেক্সিকোযুক্তরাজ্যলিড বিনোদনশ্রীলঙ্কাসিংগাপুরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT