চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের পর খেলোয়াড়দের মনোভাবে ক্ষুব্ধ বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
পিটার বাটলার

পিটার বাটলার

দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে থাইল্যান্ডে বাংলাদেশের মেয়েরা। প্রায় এক যুগ পর থাইল্যান্ড মেয়েদের বিপক্ষে নেমে হার দেখেছে পিটার বাটলাররের শিষ্যরা। স্বাগতিকরা বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে। প্রথম ম্যাচ হেরে খেলোয়াড়দের মনোভাব নিয়ে ক্ষিপ্ত হয়েছেন বাটলার।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং থাইল্যান্ড। প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছে আফঈদা খন্দকারের দল। ম্যাচ শেষে বাফুফের ভিডিও বার্তায় খেলোয়াড়দের মনোভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাটলার।

খেলোয়াড়দের মনোভাব নিয়া বাটলার বলেছেন, ‘আমি মনে করি কিছু মেয়ে ভুল মনোভাব নিয়ে এসেছিল। আর আমি অলসতা বরদাস্ত করব না। যদি তারা খেলতে চায়, দেশের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এমন মনোভাব নিয়ে আসতে পারে না যা জাতীয় দলের ফুটবলের উপযুক্ত নয়। আমরা হারি বা জিতি না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি একটি শিক্ষার প্রক্রিয়া এবং এটি সম্মানের জায়গা।’

‘আমরা অনেক অল্পবয়সী মেয়েকে সুযোগ দিয়েছি। কিন্তু তাদের খেলায় জাতীয় দলের খেলার মতো মনে হয়নি। যেখানে আরও বেশি উন্নয়নের দরকার। আমি মনে করি আমাদের সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে হবে। যখন আমরা এই ধরনের খেলার আয়োজন করি, তখন আমরা নিশ্চিত করি যে সবকিছু সঠিক আছে।’

‘আমি এখানে অনেক কিছু পেয়েছি। কখনও কখনও পরাজয়ে, আপনি জেতার চেয়ে বেশি শিখতে পারেন। আমি এমন খেলোয়াড়দের খেলা দেখে বেশ খুশি হয়েছি। যারা পরিচিত নাম নয় বরং যাদের সঠিক মনোভাব আছে। তারা আসে এবং কঠোর পরিশ্রম করতে চায় এবং উন্নতি করতে চায়।’

দলকে সতর্ক করে বাটলার বলেছেন, ‘যদি কেউ এসে আমাকে পরীক্ষা করতে চায়, তবে তারা পরীক্ষা করুক। এটা আগেও ঘটেছে। যদি আবার ঘটে, আমি দৃঢ়প্রতিজ্ঞ থাকব এবং আমি শক্তিশালী থাকব, এবং আমি অসম্মান এবং খারাপ আচরণ সহ্য করব না।’

Reneta

‘আমি জানি না আমরা টায়ার ওয়ান প্রীতি ম্যাচে ছিলাম কিনা। কারণ আমরা একটি বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশে খেলেছি যেখানে আলো যথেষ্ট শক্তিশালী ছিল না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফঈদাথাইল্যান্ডপিটার বাটলারপ্রীতি ম্যাচবাংলাদশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ পাঁচ বিভাগে তাপমাত্রা বাড়ার আশঙ্কা

এপ্রিল ৩, ২০২৬

এখনও বিশ্বকাপে খেলার সুযোগ আছে ইতালির, কী সেই সমীকরণ?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ছারছীনার পীর ছাহেবের শোক

এপ্রিল ৩, ২০২৬

মেহেরপুরে আগুনে পুড়ল প্রায় ১০০ বিঘা জমির গম

এপ্রিল ৩, ২০২৬

চিত্রনায়ক আলমগীরের জন্মদিনে চ্যানেল আইয়ে লাল গালিচা সংবর্ধনা

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT