চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রথম’ জয়ে টিকে থাকল পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

জয়-পরাজয়ের অঙ্ক কষার পর রানরেট— সমীকরণে ঠিক ওই পর্যন্ত যেতে হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে জিততেই হতো পাকিস্তানকে। জিতলে জিইয়ে থাকবে সেমিফাইনালের আশা, হারলে সেরা চারের আগেই ধরতে হবে দেশে ফেরার পথ। কঠিন এমন সমীকরণের ম্যাচে ৬ উইকেটের সহজ জয় তুলেছে বাবর আজমের দল।

পার্থে পাকিস্তানের টিকে থাকার ম্যাচটিতে ব্যাটিংয়ে যাচ্ছেতাই ছিলেন ডাচ ব্যাটাররা। শাদাব খান-মোহাম্মদ ওয়াসিমে খেই হারিয়ে জমা করতে পারেন মাত্র ৯১ রান। জবাবে রিজওয়ানের ব্যাটে ৩৯ বল হাতে রেখে পাকিস্তান পেরিয়ে যায় লক্ষ্য। আসরে এটিই তাদের প্রথম জয়, তৃতীয় ম্যাচে এসে।

সাথে খাতা-কলমের হিসেবেও টেবিলে টিকে থাকল বাবরের দল। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট হারানো দলটির সংগ্রহ ২, আছে টেবিলের ৫ নম্বরে। দুই ম্যাচে দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৩ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ।

রোববার ছোট লক্ষ্যে সাবধানী শুরু করে পাকিস্তানের উদ্বোধনী জুটি। এদিনও ব্যর্থ হয়েছেন বাবর। রান আউটের শিকার হয়ে ফেরার আগে অধিনায়ক করে যান ৪ রান। তিনে নামা ফখর জামান ফেরেন দলীয় ৫৩ রানে। শেষদিকে রানরেটের হিসেবে দ্রুত জয় তুলতে ব্যর্থ হয় পাকিস্তানের টপঅর্ডার।

রিজার্ভ বেঞ্চ থেকে মূল একাদশে ফেরা ফখর খেলেন ২০ রানের ইনিংস। ডাচদের বাজে দিনে তাকে ফিরিয়ে সফল ব্রেন্ডন গ্লোভার। বাকি পথ শান মাসুদকে নিয়ে আরও সহজ করে দেন রিজওয়ান। দলীয় ৮৩ রানে ব্যক্তিগত ৪৯ রানে ফেরার আগে উইকেটরক্ষক-ব্যাটার খেলেছেন ৩৯ বল। ১২৫ ছাড়ানো স্ট্রাইক রেটে ছিল ৫টি চারের মার। মাসুদকে ১২ রানের বেশি নিতে দেননি গ্লোভার। শেষ পর্যন্ত শাদাবের ২ বলে ৪ রান আসরের প্রথম জয় আনে।

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেদারল্যান্ডস। ইনিংসের দ্বিতীয় ওভারে স্টেফেন মাইবুর্গ ফেরার পর বাস ডে লেডে হন রিটায়ার্ড হার্ট। চারে নামা টম কুপারও ব্যর্থ। মাঝের দিকে কলিন অ্যাকাম্যানের ২৭ বলে ২৭ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ১৫ রানে কিছুটা এগোয় ডাচরা।

Reneta

মিডল ও লোয়ার অর্ডারে আবারও তোপ দাগেন পাকিস্তানের বোলাররা। শেষ ২০ রান তুলতে নেদারল্যান্ডস হারায় শেষ ৫ উইকেট। কলিন ও এডওয়ার্ডস বাদে কেউই পাননি দুই অঙ্কের দেখা।

বল হাতে পাকিস্তানের তিন পেসার দেখিয়েছেন গতি আর সুইংয়ের দাপট। ৪ ওভারে ১৯ রান খরচ করেছেন শাহিন আফ্রিদি। কোটার সব ওভার করে মাত্র ১১ রানে একজন ব্যাটার ফিরিয়েছেন নাসিম শাহ। মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন দুটি উইকেট। ২২ রানের বিনিময়ে শাদাব খান তুলে নিয়েছেন ৩ ডাচ ব্যাটারকে।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি নেদারল্যান্ডসটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২পার্থরিজওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT