চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অচেনা তরুণকে বাঁচাতে গিয়ে গুলিতে যুবক নিহত

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
৯:১৮ পূর্বাহ্ন ২৯, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর বেগমগঞ্জে অপহরণের মুখে পড়া এক তরুণকে বাঁচাতে গেলে ইয়াছিন আরাফাত শাকিল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শাকিলের ছোট ভাই শুভকেও সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে তারা।

বেগমগঞ্জ মডেল থানার কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান ও স্থানীয়রা জানায়, সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শাকিলসহ কয়েকজন বেগমগঞ্জ উপজেলার ছয়ানীর গঙ্গাপুর বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। সেসময় সিএনজি চালিত অটোরিকশা করে পাঁচজন অস্ত্রধারী এসে দোকানে বসা এক তরুণকে তুলে নেওয়ার চেষ্টা করলে শাকিলসহ কয়েকজন তাদের বাধা দেয়।

তখন সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং তার ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়।

নিহত শাকিল

বেগমগঞ্জ মডেল থানার কর্মকর্তা হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকাবাসী কর্তৃক আটক তিন সন্ত্রাসীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে দিয়েছে এবং তা উদ্ধারের চেষ্টা চলছে। নিহত শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুলি করে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

যতদিন দায়িত্বে আছেন, প্রভাব খাটিয়ে কিছু করিয়ে নেওয়া যাবেনা গভর্নর

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT