চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহশিল্পীদের কাছে হৃদয়ের ক্ষত হয়েই থাকবেন আহমেদ রুবেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ন ২০, মার্চ ২০২৪
বিনোদন
A A

নিজের সিনেমার অর্থাৎ ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার শো দেখতে এসে পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গুণী অভিনেতা আহমেদ রুবেল। ঘটনাটি যেন সিনেমার প্লটকেও হার মানায়। জীবন যে সিনেমার চেয়ে কোনো অংশে কম না তা যেনো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় এই ঘটনা।

সেই ঘটনাটি যেন কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছেন না ‘পেয়ারার সুবাস’ এর সঙ্গে জড়িত শিল্পী, কলাকুশলীরা। বড়পর্দার পর বৃহস্পতিবার (২১ মার্চ) চরকিতে মুক্তি পাচ্ছে নূরুল আলম আতিক পরিচালিত এই ছবি।

ওটিটিতে স্ট্রিমিংয়ের হওয়ার আগেও ঘুরে ফিরে আসছে আহমেদ রুবেল প্রসঙ্গ। তাকে নিয়ে স্মৃতিকাতর শিল্পীরা। সিনেমাটি উৎসর্গও করা হয়েছে প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকে।

৯২ মিনিটের এই সিনেমায় আহমেদ রুবেলের সাথে অভিনয় করেছেন গুণী অভিনেতা জয়া আহসান, তারেক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি ও সহ-প্রযোজনায় চরকি।

চরকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে চরকিতে স্ট্রিমিং হবে সিনেমাটি। ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

তিনি বলেন, ‘আমরা সাধারণরা সব সময় যে দৃষ্টিভঙ্গি দিয়ে ছবি দেখি বা কাজ দেখি আতিক আসলে সব সময় নতুনভাবে, নতুন কিছু দেখতে শেখায় বা দেখায়। আমার মনে হয় যে, এই ধরনের পটভূমিতে হয়ত বাংলা ছবি এর আগে হয়নি। আমার চরিত্রসহ এই সিনেমার প্রতিটা চরিত্র বেশ স্ট্রং, ভীষণ র চরিত্র। আতিকের প্রথম ছবিতে আমি ছিলাম। তার সাথে কাজ করা আমার জন্য বরাবরই আনন্দের। সিনেমাটা প্রেক্ষাগৃহের পর এবার চরকিতে আসছে এটা আনন্দের।’

Reneta

আহমেদ রুবেলের স্মৃতিতে জয়া বলেন, ‘সব আনন্দ ছাপিয়ে আমাদের মাঝে এখন তীব্র বেদনা হচ্ছে আহমেদ রুবেলের চলে যাওয়া। প্রিমিয়ারের দিনের ঘটনাটা আমাদের সবার মাঝে ভার হয়ে জমে আছে। অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না। শুধু এতটুকু বলতে পারি শিল্পী তার কাজ দিয়ে সবার মাঝে থেকে যান আহমেদ রুবেলও তার কাজ দিয়েই আমাদের মাঝে থেকে যাবেন।’

সিনেমায় অন্যতম চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তিনি বলেন, ‘সিনেমার গল্পটা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের নানাদিক খুব মেটাফরিক ভাবে দেখানো হয়েছে। দর্শক সিনেমাটা উপভোগ করবে আশা করছি। সিনেমাটা চরকিতে মুক্তি পাচ্ছে যেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহমেদ রুবেলচরকিজয়া আহসানতারেক আনাম খানদিহাননূর ইমরান মিঠুনূরুল আলম আতিকপেয়ারার সুবাসলিড বিনোদনসিনেমাসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

শোলাকিয়ায় ঈদ জামাত: নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েল হামলায় ইরানের বিপ্লবী গার্ড মুখপাত্র জেনারেল নিহত

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাইকমিশনার রিয়াজের সাক্ষাৎ

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২০, ২০২৬

শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT