চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল: তারেক রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ন ২২, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমায় নিজের শ্বশুরবাড়িতে নেতা-কর্মী ও এলাকাবাসীর উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, এবার সবাই নিজের মৌলিক অধিকার প্রয়োগ করবে।

গতকাল বুধবার ২১ জানুয়ারি, রাত ৮টা ৪ মিনিটে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন। সেখানে মাজার জিয়ারত শেষে নফল নামাজ আদায় করেন তিনি। পরে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। এরপর তিনি হযরত শাহ পরান (র.) মাজারে যান। এসময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

শাহ পরানের মাজার জিয়ারত শেষে তারেক রহমান দক্ষিণ সুরমার বিরাহিমপুরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। সেখানে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এসময় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ দুই পরিবারের প্রয়াত সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নির্বাচনী আচরণবিধি মেনে মধ্যরাতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নেতা-কর্মী ও এলাকাবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

Reneta

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমানধানের শীষনির্বাচনী প্রচারবিএনপির চেয়ারম্যানভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ

মার্চ ৩১, ২০২৬

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT