অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে ভাষা শহিদদের। রাত থেকেই বিভিন্ন শ্রেণীপেশার হাজারো মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে ভাষা সংগ্রামীদের। যাদের বুকের রক্তের বিনিময়ে জাতি পেয়েছে গৌরবের বাংলা ভাষা, আর বিশ্ববাসী পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই শহিদদের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান সাধারণ মানুষের।







