গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৪২৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৫ জন এবং মারা গেছেন ১৩৩ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ১২৪ জন।
শুক্রবার ১৮ নভেম্বর সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ১৫৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ২১ হাজার ৪৭৯ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ১২৪ জন। ফ্রান্সে মারা গেছেন ৮৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৩১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৪৩৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৮০ জন এবং মারা গেছেন ৬১ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮২২ জন এবং মারা গেছেন ৩৮ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১২৭ জন এবং মারা গেছেন ৭৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯০৪ জন এবং মারা গেছেন ৫০ জন। ব্রাজিলে মারা গেছেন ৭৫ জন এবং সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ১০২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।







