নির্বাচন নিয়ে সহিংসতা ও সংঘর্ষে দেশের মানুষ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, ভয়-ভীতি ও শক্তি প্রদর্শনের মাঝে দেশে সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে নির্বাচনকালীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতো।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে নির্বাচনী এলাকায় প্রচারণার উদ্দেশ্যে রংপুরে এসে পৈত্রিক বাড়ি স্কাইভিউতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দেশে একতরফাভাবে নির্বাচন হলে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে না উল্লেখ করে জিএম কাদের বলেন, রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতা না থাকলে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, জাপা নেতা ফারুক আহমেদসহ অন্যরা।


