সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, বাংলাদেশে সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে যা যা করা দরকার, সবই করা হবে।
শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন কিনি।
সেনাপ্রধান বলেন, পার্বত্য জেলাগুলোতে শান্তি শৃঙ্খলার একটু ঘাটতি আছে। সেখানে শান্তি বজায় রাখতে সব ধরণের উদ্যোগই নেয়া হবে। পাহাড়ের সৌন্দর্য্য পর্যটকরা যাতে উপভোগ করতে পারেন সে ব্যাপারেও বিভিন্ন উদ্যোগ নেয়া হবে বলে জানান সেনাপ্রধান।
অনুষ্ঠানে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সুকোমল বড়ুয়াসহ অন্যরা বক্তৃতা করেন।








