চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিবিসিসিআই’র অভিনন্দন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৬
অন্যান্য, বাংলাদেশ
A A

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পর্তুগাল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিবিসিসিআই) প্রেসিডেন্ট আবদুল আহাদ সালমান ও সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিকুল ইসলাম শফিক।

তারা আশা প্রকাশ করেছেন, নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি, সুশাসন এবং আন্তর্জাতিক বাণিজ্যে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন অধ্যায় সূচনা করেছে। এই ফলাফল শুধু একটি নির্বাচনী বিজয় নয়, বরং দেশের ক্ষমতার ভারসাম্যে এক বড় রাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা। এই বিজয় জনগণের পরিবর্তনের আকাঙ্খার প্রতিফলন।

নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গতিতে এগোবে এবং প্রবাসী উদ্যোক্তা ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আরও সহায়ক নীতি প্রণয়ন করা হবে বলে প্রত্যাশা করেন। বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে বাণিজ্য ও শিল্পখাতে সহযোগিতা বাড়াতে সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করছে এবং নতুন সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখতে চায় পিবিসিসিআই।

তারা মনে করেন, বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বিশেষ কর তথ্যপ্রযুক্তি ও স্টার্টআপ, কৃষি ও কৃষিপ্রযুক্তি, ব্লু ইকোনমি ও সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, পোশাক শিল্প, পর্যটন ও হসপিটালিটি খাতে যৌথ উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ রপ্তানি খাত সম্প্রসারিত হবে এবং দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে। সুনির্দিষ্ট নীতি সহায়তা পেলে এই খাতগুলোতে দ্রুত অগ্রগতি সম্ভব বলে আশা করেন তারা।

সংগঠনটি বলছে, বাংলাদেশ–পর্তুগাল জয়েন্ট ইকোনমিক কমিশন গঠন, নিয়মিত সরকারি বৈঠকের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী বিষয়ক সমস্যা সমাধান করা সম্ভব। এ জন্য প্রয়োজন দুই দেশে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর চুক্তি। অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে কূটনৈতিক উপস্থিতি আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশে পর্তুগালের ভিসা সেন্টার চালু করা প্রয়োজন।

Reneta

একইসঙ্গে পর্তুগালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য লিগ্যাল সাপোর্ট, রেসিডেন্স প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রম অধিকার সুরক্ষায় উদ্যোগ বাড়ানো জরুরি। সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফল নেতৃত্ব কামনা করেছেন এবং বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: পিবিসিসিআইপ্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ–পর্তুগাল জয়েন্ট ইকোনমিক
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT