চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠকে কী আলোচনা হলো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ন ০৪, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্য নিয়ে ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে প্রথমে পল কাপুর দক্ষিণ ও মধ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দুই দেশের রাজনৈতিক বোঝাপড়া জোরদার, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু, মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিও আলোচনায় স্থান পায়।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান পল কাপুর। সফরকালে তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন।

এছাড়া বুধবার সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তার।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন মার্কিন এই কর্মকর্তা। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে সফর শেষ করবেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. খলিলুর রহমানপল কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠকে কী আলোচনা হলো?

মার্চ ৪, ২০২৬

কুয়েতে ইরানের হামলায় নিহত মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ

মার্চ ৪, ২০২৬

রোনালদোর চোটের খবর নিশ্চিত করল আল নাসের

মার্চ ৪, ২০২৬

রাজধানীর আইসিইউতে ছড়িয়ে পড়ছে মারাত্মক ‘সুপারবাগ’: গবেষণা

মার্চ ৪, ২০২৬

নিরাপত্তা ঝুঁকি বেড়েছে, ১৫ দেশে মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT