পটুয়াখালী-১: নৌকার প্রার্থী আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

নৌকার প্রার্থী আফজাল হোসেন পটুয়াখালী-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী, তিনি একজন জনপ্রিয় নেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ
পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থী মো. আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ২১ অক্টোবর শনিবার পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য হয়। আগামী ২৬ নভেম্বর এই আসনে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। তবে একক প্রার্থী হওয়ায় তাকে আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







