চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ৩৮টি সিনেমা হল পাচ্ছেন শাহরুখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ০৭, মে ২০২৩
বিনোদন
A A
মধুমিতা সিনেমা হল, ছবি: নাহিয়ান ইমন

মধুমিতা সিনেমা হল, ছবি: নাহিয়ান ইমন

অনেক জলঘোলার পর অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। বিশ্বব্যাপী আলোড়ন তোলা সুপারস্টার শাহরুখ খান অভিনীত এ ছবিটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই শুক্রবার (১২ মে) বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে কোনো বাধা নেই।

দেশের ছবি দিয়ে চাহিদা পূরণ করতে না পারায় সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল এদেশের হিন্দি ছবি আসুক। ‘পাঠান’র মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হচ্ছে। দর্শকদের হলমুখী করতে ইতোমধ্যে সিঙ্গেল স্ক্রিনগুলোও ‘পাঠান’ চালাতে আগ্রহী হয়েছে।

ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, মানিকগঞ্জের নবীন, বগুড়ার মধুবনসহ দেশের অনেক হলের সামনে ইতোমধ্যে ‘পাঠান’র পোস্টার ঝুলানো হয়েছে।

পদে পদে বাধাবিপত্তি কাটিয়ে বাংলাদেশে হিন্দি ছবি মুক্তির অনুমতি প্রক্রিয়া সম্পন্ন করিয়েছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের নির্মাতা অনন্য মামুন। রবিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে ‘নবাব এলএলবি’ ছবির এই পরিচালক বলেন, ৩৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাঠান’, এটা চূড়ান্ত।

অনন্য মামুন বলেন, নিজস্ব সার্ভারের আওতায় ‘পাঠান’ মুক্তি দেওয়া হচ্ছে। ই-টিকেটিং ও বক্স অফিস। এতে সহজেই বোঝা যাবে ‘পাঠান’ কত টাকা আয় করবে। ছবি চালানোর জন্য হল মালিকদের থেকে অনেক চাপ পাচ্ছি। কিন্তু সার্ভার সংখ্যা কম বিধায় ৩৮টি হলের বাইরে দিতে পারছি না।

যশ রাজ ফিল্মস প্রযোজিত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল ২৫ জানুয়ারি। শাহরুখ ছাড়া আরও অভিনয় করেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।

Reneta

হাজার কোটি ছাড়িয়ে মুক্তির একমাসের মধ্যে বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি হওয়ার গৌরব অর্জন করে ‘পাঠান’। তখন থেকেই বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় পাঠান আমদানির প্রক্রিয়া চলছিল।

চলচ্চিত্রের সব সংগঠনের সম্মতিক্রমে তথ্য মন্ত্রণালয় গেল ১১ এপ্রিল ৫টি শর্তে ২ বছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: পাঠানবাংলাদেশে পাঠানলিড বিনোদনশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT