চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ গ্রহণযোগ্য নয়: ইসলামী আন্দোলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

ছয় সিটি কর্পোরেশনে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

সোমবার দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ বক্তব্য পাঠানো হয়। এতে দলের পক্ষ থেকে মাওলানা গাজী আতাউর রহমানের প্রতিক্রিয়া তুলে ধরা হয়।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সিটি কর্পোরেশনের মেয়ররা পালিয়ে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নেতৃত্বশূন্য হয়ে পড়ে। তখন দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হলেও, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। বরং সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছয়টি সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা রাজনৈতিক পুরস্কার দেওয়ার শামিল। এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দায়হীন ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মেয়ররা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। এমনকি জনপ্রশাসন থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও তাদের একটি প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের দায়বদ্ধতা কেবল দলের প্রতিই সীমাবদ্ধ থাকে, যা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তিনি প্রশ্ন তুলে বলেন, দলের প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবে কেন জনগণের প্রতিষ্ঠান তাদের হাতে তুলে দেওয়া হবে? স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কোনো দলের ‘প্রাইজ পোস্ট’ হিসেবে ব্যবহার করা যায় না।

Reneta

এ সময় তিনি ছয়টি সিটি কর্পোরেশনে দেওয়া প্রশাসক নিয়োগ বাতিল করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান। তার মতে, নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমেই জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করতে হবে। এ জন্য দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী আন্দোলন বাংলাদেশগণতন্ত্রছয় সিটি কর্পোরেশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনদলীয়করণনির্বাচিত জনপ্রতিনিধিপ্রশাসক নিয়োগবিএনপিমাওলানা গাজী আতাউর রহমানস্থানীয় সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈচিত্র্যময় কনটেন্ট উপহার দেওয়ার প্রত্যয়ে নতুন মাইলফলকে আনন্দ আলো

এপ্রিল ১৫, ২০২৬

ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে: ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

আইপিএল থেকে ‘অবসর’ নেয়ারাই পিএসএল খেলতে আসে

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এপ্রিল ১৫, ২০২৬

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT