চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটি ভালো কাজের জন্য দশটি কাজ ছেড়ে দিতে হয়’

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৫:০৭ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

কেউ মুগ্ধ হচ্ছেন তার অভিনয়ে, কেউ আবার তার নতুন ফিগার দেখে চোখ ফেরাতে পারছেন না! ভালোবাসা দিবসে কাজল আরেফিন অমি পরিচালিত ‘লাভ বাজ’ এবং ‘দুঃখিত’ দুটি কাজ এবার এমনভাবে আলোচনায় এলেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’র মঞ্চ থেকে উঠে আসা পারসা ইভানা!

নিজেকে নতুনভাবে হাজির করার জন্য গত কোরবানির ঈদ থেকে প্রস্তুতি নিচ্ছিলেন ইভানা। তিনি জানান, এই ক’মাসে ১২ কেজি ওজন কমিয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে পারসা ইভানা বলেন, অনেকদিন ধরে ওয়েট লস জার্নিতে ছিলাম। এর মধ্যে ‘লাভ বাজ’ এবং ‘দুঃখিত’ কাজ দুটি করার প্ল্যান হয়। অমি ভাইয়ের কাজে প্রতিটি চরিত্রে ম্যাজিক থাকে। এজন্য তার নাটকে একটি দৃশ্যেও কেউ অভিনয় করলে মানুষের কাছে তিনি পরিচিতি পান।

প্রকাশের পর ‘লাভ বাজ’ ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে বঙ্গ অ্যাপে ‘লাভ স্টোরিজ’ ক্যাম্পেইনে প্রকাশ পেয়েছে শর্টফিল্ম ‘দুঃখিত’।

দুটি চরিত্র প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ফারিয়া চরিত্র আমার ক্লোজ কিন্তু নুরী আমার তুলনামূলক বেশি পছন্দ। কারণ এতে নিজের সঙ্গে মিল পাই।

ফারিয়া এবং নুরী দুটি চরিত্র প্রসঙ্গে পারসা ইভানা বললেন, ক্যারেক্টার দুটো হয়ে উঠতে বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছি। অনেক কিছু দেখে অনুপ্রাণিত হয়েছি। আর অমি ভাই নিজেই দৃশ্যের আগে অ্যাক্টিং করে দেখান। এতে আর্টিস্ট হিসেবে কাজ ভালো করার টেনশন অনেকখানি কমে যায়। পরিচালকের পাশাপাশি সিনেমাটোগ্রাফার খায়ের খন্দকার ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনি অনেক চমৎকারভাবে আমাকে ক্যামেরায় এনেছেন।

Reneta

‘ব্যাড বাজ’ ও ‘গুড বাজ’র সিকুয়ালে ‘লাভ বাজ’ প্রসঙ্গে ইভানা বলেন, অমি ভাই ইনস্ট্যান্ট অনেক সংলাপ বানান সেগুলো কেন জানি বেশি পারফেক্ট হয়। এই নাটকে আমার এন্ট্রি কিছুটা পরে হয়। এতে ড্যান্সটাও দর্শক পছন্দ করেছেন। এছাড়া পলাশের সঙ্গে একটি সিনে অভিনয় নিয়ে বেশি প্রশংসা পাচ্ছি। ওই দৃশ্যটা বেশি অভিনয়ের সুযোগ ছিল বলে মনে হয়েছিল। এজন্য আমি বারবার রিহার্সেল করেছিলাম এবং প্রচারের পর মানুষ পছন্দ করছেন।

পারসা ইভানার ভাষ্য, গত দেড় বছর যাবৎ সবচেয়ে বেশি মনোযোগী হয়ে কাজ করছেন। এ কারণে তাকে বেশ খুঁতখুঁতেও হতে হয়েছে। বললেন, দেড়বছর আগে কিছু দেখতাম না। কল পেলে শুটিং করতাম। এখন বুঝি, ভালো কাজ করতে হলে অনেককিছু কমপ্রোমাইজ করতে হয়। এজন্য একটি ভালো কাজের জন্য দশটি কাজ ছেড়ে দিতে হয়। যদি সব একসঙ্গে করি তাহলে এই দুটি ভালো কাজের মাধ্যমে যে রেসপন্স এলো সেটা আসতো না।

‘লাভ বাজ’র শুটিংয়ে আগে অন্যকাজ করলে মানসিকভাবে এই চরিত্রে প্রবেশই করতে পারতাম না। আর দুটি কাজের মাধ্যমে তো আমি দশটি কাজের ফিডব্যাক পাচ্ছি, তাহলে তো আমার এতো কাজের দরকার নেই। দেখুন, ইউটিউবে আমার একটিই কাজ, ওটাই ট্রেন্ডিং ওয়ানে। তবে হ্যাঁ, আমি সবার সঙ্গে কাজ করতে চাই, কিন্তু ভেরিয়েশন থাকতে হবে। একটি চরিত্র পপুলার হলে ঠিক একই চরিত্রের জন্য বেশি কল আসে, এগুলো আমি ফিরিয়ে দেই।

“আমি আসলে খুব চাই নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করতে। ওটিটিতে এখন অনেক ভালো ভালো হচ্ছে। এই কাজগুলো করতে চাই। যে পরিচালক আমাকে ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র দেবেন সেখানে কাজের জন্য শতভাগ রাজি। আমার কাজে ভালো কাজটাই সবসময় মুখ্য বিষয়।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজল আরেফিন অমিচ্যানেল আই সেরানাচিয়েদুঃখিতপারসা ইভানালাভ বাজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কুয়েতে ইটালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

মার্চ ১৫, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে বিরোধীদলের ভাবনা

মার্চ ১৫, ২০২৬

ইসরাইলে বিস্তৃত পরিসরে হামলা চালাচ্ছে ইরান

মার্চ ১৫, ২০২৬

বাংলা সঙ্গীতের সবচেয়ে বড় আয়োজনের প্রস্তুতি চলছে বগুড়ায়

মার্চ ১৫, ২০২৬

ঈদ ঘিরে জমকালো ছাড়াও ক্যাজুয়াল পোশাকের চাহিদা

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT