চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ১৫ জয় অসাধারণ, কিন্তু এটা ‘প্যারিস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
লুইস এনরিকে

লুইস এনরিকে

রীতিমতো উড়ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতায় ১৫ ম্যাচে ১৫ জয় তুলেছে। ভিনসেন্ট কোম্পানির দল চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র দল হিসেবে এই সাফল্য ধরে রেখেছে। পিএসজি কোচ লুইস এনরিকের কাছে ব্যাপারটা অসাধারণ মনে হলেও, মনে করছেন ঘরের মাঠে বায়ার্নকে আটকাতে সক্ষম তার দল। তার মতে, প্যারিসের পরিবেশে বায়ার্নের বিপক্ষে নামতে গত আসরের চ্যাম্পিয়নদের জন্য সুবিধাজনক হবে।

ম্যাচের আগে এনরিকে বায়ার্নকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করেই আত্মবিশ্বাসী থাকতে বলেছেন, ‘এ ম্যাচে নির্ধারিত হবে না ইউরোপের সেরা দল কে, তবে ঘরের মাঠে নিজের দলের সামর্থ্য নিয়ে আমি আত্মবিশ্বাসী। ইউরোপের সেরা দল কে, তা জানতে আমাদের মৌসুমের শেষপর্যন্ত অপেক্ষা করতে হবে। দল ট্রফি জিতেছে সেটাই আসল কথা। এই মুহূর্তে বায়ার্ন খুব শক্তিশালী, তারা সবসময়ই এমন থাকে। আমরা জানি ম্যাচ কতটা কঠিন হবে, কিন্তু আমরা প্রস্তুত।’

‘এটা দারুণ এক ম্যাচ হতে চলেছে। আমরা একইধরনের খেলার পরিস্থিতি এবং একইরকম খেলার নীতিতে মনোযোগ দেব। টানা ১৫ ম্যাচ জেতা সত্যিই অসাধারণ, কিন্তু পার্ক দে প্রিন্সেসে, আমাদের সমর্থক ও এমন পরিবেশের সঙ্গে আমরা তাদের চাপ কাটিয়ে ওঠার আত্মবিশ্বাস রাখি।’

ব্যালন ডি’অর জয়ী উসমানে ডেম্বেলে চোট থেকে ফেরার পর চার ম্যাচ খেলেছেন, মাত্র একটিতে ছিলেন প্রথম একাদশে। এনরিকে জানিয়েছেন ফরাসি উইঙ্গার বায়ার্নের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত, তবে কতক্ষণ খেলতে পারবেন তা এখনও নিশ্চিত নয়।

‘উসমানে সম্পূর্ণ ফিট। গত কয়েক সপ্তাহে তিনি সব অনুশীলনে অংশ নিয়েছেন, শেষ দুটি ম্যাচেও খেলেছেন এবং শারীরিকভাবে অনেক উন্নতি করেছেন। তিনি অবশ্যই মঙ্গলবার খেলবেন, যদিও জানি না কত মিনিট, তবে তিনি প্রতিযোগিতার জন্য প্রস্তুত। আমরা ঠিক করব কতক্ষণ খেলবেন।’

এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে পিএসজি শীর্ষে ও বায়ার্ন দুইয়ে রয়েছে। দল দুটি প্রথম তিন ম্যাচ সবকটি জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে শেষ চার ম্যাচে পিএসজি একটি গোলও করতে পারেনি, যা কোন প্রতিপক্ষের বিপক্ষে তাদের সবচেয়ে দীর্ঘ গোলশূন্যের ধারা। এ চার ম্যাচে বায়ার্নের বিপক্ষে হেরেছিল লুইস এনরিকের শিষ্যরা। তবে জুলাইতে ফিফা বিশ্বকাপে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে বিদায় করেছিল ফরাসি ক্লাবটি।

Reneta

মঙ্গলবার রাতে প্যারিসে পিএসজির বিপক্ষে নামবে বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনরিকেকোম্পানিচ্যাম্পিয়ন্স লিগপিএসজিপ্যারিসবায়ার্নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT