চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের কাছে হেরে যা বলছেন আর্জেন্টিনা কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ন ০৩, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্সের কাছে হেরে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে দাপট দেখালেও শেষপর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দলকে। এবারের অলিম্পিকে আলবিসেলেস্তে দলটির অনেক দূর যাওয়ার আশা থাকলেও সেমির আগে বিদায় নেয়াতে বেশ হতাশ কোচ।

আর্জেন্টিনার বিদায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে চলে আসা উচিত হবে না, মনে করছেন কোচ। ৪০ বর্ষী মাশ্চেরানো বলেছেন, ‘এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’

‘যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো। আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলে খেলা সিনিয়র এই তিন খেলোয়াড়কে ধন্যবাদ জানান কোচ। বলেছেন, ‘তিন সিনিয়র খেলোয়াড়ের প্রতি আমি কৃতজ্ঞ। সাহায্য করতে তারা আমাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। তরুণদের প্রতিও কৃতজ্ঞতা। বাস্তবতা হলো, খুব খারাপ লাগছে। কারণ, দল অনেক দূর যাবে, এই আশা ছিল আমাদের।’

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সমাশ্চেরানোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT