ফুটবল

ইরাককে হারিয়ে টিকে রইলো আর্জেন্টিনা, কোয়ার্টারে স্পেন

প্যারিস অলিম্পিক

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা হাসিমুখে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে বিতর্কিতভাবে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল। ইরাককে ৩-১ গোলে হারিয়ে অলিম্পিকে টিকে রইলো আলবিসেলেস্তেরা। একই সময়ে গড়ানো অন্যম্যাচে ডমিনিকান রিপাবলিককে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে স্পেন।

ফ্রান্সের রোদ ঝলসানো দিনে শুরু থেকেই দারুণ করেছে আর্জেন্টিনা। ১৪ মিনিটে জুলিয়ান আলভারেজের পাস থেকে গোল করে আলবিসেলেস্তেদের লিড এনে দেন থিয়াগো আলমাদা। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে লিড হারায় আর্জেন্টিনা। ইরাককে সমতায় ফেরান আয়মান হুসেন।

দ্বিতীয়ার্ধে আর ইরাককে পাত্তাই দেয়নি মাশ্চেরানো শিষ্যরা। ৬২ মিনিটে কেভিন জেননের পাস থেকে গোল আদায় করে ফের আর্জেন্টিনাকে লিড এনে দেন লুসিয়ানো গুন্ডু। ৮৫ মিনিটে তৃতীয় গোলটি করেন ইজেকুয়েল ফের্নান্দেজ।

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপের ম্যাচে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সি’ গ্রুপের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারায় স্পেন। দ্বিতীয়টিতেও ধারাবাহিকতা বজায় রেখে একম্যাচ হাতে রেখেই কোয়ার্টারে পৌঁছেছে দলটি।

ডমিকান রিপাবলিকের বিপক্ষে ২৪ মিনিটে স্পেনকে লিড এনে দেন ফেরমিন লোপেজ। ৩৮ মিনিটে অ্যাঞ্জেল মনটেস ডি ওসার গোল শোধে লিড হারায় স্পেন। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে লাল কার্ড দেখে ফিরে যান ডমিনিকান অধিনায়ক এডিসন অ্যাজকোনা।

দশ জনের দলের বিপক্ষে বিরতির পরই লিড ফিরে পায় স্পেন। ৫৫ মিনিটে গোল আদায় করেন অ্যালেক্স বায়েনা। ৭০ মিনিটে তৃতীয় গোলটি করেন মিগুয়েল গুটিয়েরেজ।

বিষয়:আর্জেন্টিনাআলভারেজআলমাদাইরাকপ্যারিস অলিম্পিক-২০২৪ফুটবল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…