চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে লাগবে অভিভাবকদের অনুমতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম নিয়ে গত কিছুদিন ধরেই নানা পদক্ষেপ নেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি বাইডেন সরকার সেখানে টিকটক বন্ধ করার ঘোষণা দিয়েছে। বিষয়টি নিয়ে এখনও চলছে বিতর্ক। এরই মধ্যে ফ্লোরিডার গভর্নর জানিয়েছেন, নাবালকেরা যাতে সামাজিক মাধ্যম ব্যবহার করতে না পারে তা নিয়ে একটি আইনে সই করেছেন তিনি।

ডয়েচ ভেলে জানিয়েছে, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস এই বিলে সই করেছেন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই আইনটি কার্যকর হবে। এর ফলে ১৩ বছর না হলে সামাজিক মাধ্যমগুলোতে অ্যাকাউন্ট খোলা যাবে না।

আইনে বলা হয়েছে, ১৩ বছর বয়স পর্যন্ত সামাজিক মাধ্যম ব্যবহার করা যাবে না। ১৪ এবং ১৫ বছরের বালক-বালিকারা অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু তার জন্য বাবা-মায়ের অনুমতি নিতে হবে। ফ্লোরিডার স্থানীয় সরকার জানিয়েছে, সামাজিক মাধ্যমের যুগে এই আইন বাবা-মাকে বাচ্চা বড় করতে সাহায্য করবে।

অনেকদিন ধরেই ফ্লোরিডায় এই বিলটি নিয়ে বিতর্ক জন্ম দিয়েছিল। রাজ্যের স্পিকার পল রেনার এর আগে বলেছিলেন, ১৬ বছরের নিচে কোনো নাবালক সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না। রেনার বলেছেন, সামাজিক মাধ্যম ভরে আছে পেডোফিল এবং পাচারকারীতে। তারা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নাবালকদের উত্তেজিত করে এবং অন্ধকার জগতের দিকে টেনে নিয়ে যায়।

এই বিলটি নিয়ে বিতর্কের সময় দুইটি বিষয় সামনে এসেছিল। একদিকে শিশু-সুরক্ষা, অন্যদিকে বাকস্বাধীনতা। সামাজিক মাধ্যম ব্যবহারের অধিকার এভাবে ছিনিয়ে নেওয়া যায় কি না, তা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বলা হয়েছে, শিশুর মানসিক স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাকেই সবার আগে গুরুত্ব দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাবালকনিষেধাজ্ঞাসামাজিক মাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রা পর্যবেক্ষণে ট্রেন যাত্রা করলেন রেল প্রতিমন্ত্রী

মার্চ ২০, ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদের জামাত অনুষ্ঠিত

মার্চ ২০, ২০২৬

২০২৬ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

মার্চ ২০, ২০২৬

ইউরোপা লিগ: কোয়ার্টারের টিকিট পেয়ে কে কার প্রতিপক্ষ

মার্চ ২০, ২০২৬

পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT