চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে পতাকা নিয়ে প্যারাজাম্প, গৌরবের নতুন অধ্যায়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ন ১৬, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যতিক্রমী ও বর্ণিল কর্মসূচির আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিশেষ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প ও এয়ার শো।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয়ের ৫৪তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে একটি বিশ্ব রেকর্ড গড়েন। আকাশ থেকে ভূমিতে ফ্রি-ফল জাম্পের মাধ্যমে অবতরণ করা এই আয়োজন বিশ্বের বুকে সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাজাম্পের এক নজিরবিহীন দৃষ্টান্ত। আয়োজকরা জানান, এই অর্জনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, শিক্ষার্থী এবং বিএনসিসি ক্যাডেটরা।

নির্ধারিত সময়ে ৫৪ জন প্যারাট্রুপার ধীরে ধীরে লাল-সবুজের পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন।

নির্ধারিত সময়ে ৫৪ জন প্যারাট্রুপার ধীরে ধীরে লাল-সবুজের পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন। এতে পুরো প্যারেড গ্রাউন্ডজুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। মুহূর্তের মধ্যেই বাংলাদেশের ঝুলিতে যুক্ত হয় আরেকটি সম্ভাব্য বিশ্ব রেকর্ড।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত হয় ফ্লাই পাস্ট ও বিভিন্ন মহড়া। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে তাদের দক্ষতা প্রদর্শন করে। এ সময় মিগ-২৯ যুদ্ধবিমান আকাশের ক্যানভাসে প্রধান উপদেষ্টাকে ফ্লাইং স্যালুট প্রদান করে। ধীরগতিতে আকাশে ভেসে থাকার সক্ষমতার জন্য পরিচিত এসব বিমান দর্শনার্থীদের মুগ্ধ করে।

একজন প্যারাট্রুপার ধীরে ধীরে লাল-সবুজের পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করছেন।

এ ছাড়া তিন বাহিনীর সমন্বয়ে গঠিত বাদক দল প্রধান উপদেষ্টাকে সালাম জানায়। একই সঙ্গে মনোজ্ঞ ব্যান্ড পরিবেশন ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

Reneta

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে সকাল থেকেই তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের ঢল নামে। নিরাপত্তা তল্লাশির মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশ করানো হয়। পুরো এলাকায় সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডপ্যারাজাম্পবিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জনগণের প্রত্যাশা পূরণে কাজের অঙ্গীকার নতুন মন্ত্রীদের

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT