বিনোদন

পান্থর স্টারগল্পে দুই গুণী শিল্পী

দুই গুণী শিল্পী ও একজন অতিথি সাক্ষাৎকারে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন শিল্পী ও অতিথি একটি টেলিভিশন শোতে সাক্ষাৎকার দিচ্ছেন, পটভূমিতে বিভিন্ন সাজসজ্জা ও আলোকসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাংবাদিক ও উপস্থাপক পান্থ আফজালের শো ‘স্টারগল্প’ আবারও ফিরেছে নতুন রূপে, নতুন অতিথি নিয়ে। এই অনুষ্ঠানটির দ্বিতীয় সেশনে অতিথি হিসেবে রয়েছেন দুই গুণী তারকা- তারিক আনাম খান ও নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ।

দুই কিংবদন্তীর আলাপে উঠে এসেছে তাদের জীবনের অনাবিষ্কৃত গল্পগুলো। পান্থ জানান, ‘স্টারগল্প’ সিজন ১ থেকে কিছুটা ভিন্ন এই শোতে এই দুই গুণী তারকার সাথে আলাপচারিতায় উঠে এসেছে শিল্প, সংস্কৃতি ও জীবনের নানা দিক।

এই ব্যতিক্রমী আয়োজনে তারকারা তাদের শৈশব, ফেলে আসা দিন, শিল্পজীবনের চড়াই-উৎরাই, জীবনদর্শন, প্রেরণাদায়ী স্মৃতি, না বলা অনেক কথা, জীবনের নানা অসঙ্গতি ও সফলতার গল্প এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে বলেছেন।

সাংবাদিক ও লেখক পান্থ আফজালের নিবিড় উপস্থাপনায় এই অনুষ্ঠান হয়ে উঠেছে মানবিক গল্প বলার এক অসাধারণ প্ল্যাটফর্ম। পুরো সেট ডিজাইন থেকে শুরু করে নির্মাণশৈলী, আলোকসজ্জা, ঘরোয়া পরিবেশে নির্মাণ ও আলাপচারিতার ধরন, সবই এক নতুন মাত্রা যোগ করেছে এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু, অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জ্বল রহমান। এই শোগুলো অচিরেই অবুমক্ত হবে ইউটিউব চ্যানেল ও গ্লামআর্টস-এর ফেসবুক পেজ-এ।

পান্থ আফজাল বলেন, ‘স্টারগল্প’ শুধুমাত্র বিনোদন নয়, বরং এটি এক ধরনের নান্দনিক দলিল, যেখানে তারকারা প্রকাশ করেন তাদের অন্তর্জগৎ। এখানে নেই সাজানো প্রশ্ন বা চটকদার উত্তর; আছে মাটির গন্ধ, বাস্তবতা ও প্রেরণা। সামনের পর্বগুলোতে চমক হিসেবে থাকবেন টিভি নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের সব জনপ্রিয় তারকারা। আশা করি, সিজন ১ এর চেয়ে এই সিজনের পর্বগুলো সবার ভালো লাগবে।’

এর আগে পান্থ আফজালের উপস্থাপনায় দর্শকরা দেখেছেন ‘কাম টু দ্য পয়েন্ট উইথ পান্থ আফজাল’, ‘প্রেক্ষাগৃহ’, ‘আড্ডা উইথ পান্থ আফজাল’, ‘শোবিজ টক উয়িথ পান্থ আফজাল’, স্টারবাজ। তিনি বাংলাদেশ প্রতিদিন-এর সেলেব্রেটি শো ‘তারার সাথে’ এবং ‘প্রতিদিনের প্রিয়জন’ও উপস্থাপনা করেন।

বিষয়:জুয়েল আইচতারিক আনাম খানপান্থ আফজাল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…