শহীদ জায়া, সাবেক সাংসদ, শিশু সংগঠক অধ্যাপক পান্না কায়সার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে মৃত্যু হয় তার। পান্না কায়সারের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। পরিবার জানিয়েছে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে পান্না কায়সারের মরদেহ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।







