চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়া আহসানের বলিউড মিশন শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

ভারতীয় বাংলা সিনেমায় শক্ত অবস্থান গড়েছেন আগেই! এবার আনুষ্ঠানিকভাবে বলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এমন খবরেই সয়লাব ভারতীয় মিডিয়া।

জয়ার বলিউড মিশন নিয়ে ক’দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো। অভিনেত্রীর কাছ থেকে এ বিষয়ে জানতে চেয়েও পাওয়া যায়নি উত্তর। এবার ভারতীয় সংবাদ মাধ্যমের বদৌলতে জয়াকে একই ফ্রেমে দেখা গেলো তারকা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে!

বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় সংবাদমাধ্যম বলছে, জয়া-পঙ্কজ অভিনীত সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস। এই দুই তারকা ছাড়াও ছবিতে অভিনয় করছেন ‘দিল বেচারা’ খ্যাত সানজানা সাঙ্ঘি এবং তুমুল জনপ্রিয় মালায়ালাম সিনেমা ‘চার্লি’ খ্যাত ছবিটি পার্বতী থিরুবথু। ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায়।

প্রথম হিন্দি সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। স্বভাবতই উচ্ছ্বসিত বাংলাদেশি এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন,‘এটাই হতে যাচ্ছে আমার প্রথম হিন্দি ছবি। এই ছবিতে আমি যে চরিত্রটি করতে যাচ্ছি, সেটিও গল্পের অবিচ্ছেদ্য অংশ। উইজ ফিল্মস যখন আমার কাছে এই ছবির প্রস্তাব নিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। কারণ এই ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায়। তারউপর আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতা।’

এরআগে গেল বছর নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে বলিউডে জয়া আহসানের অভিষেক নিয়ে খবর রটেছিলো। নকশালবাড়ি আন্দোলনের পটভূমিকায় সেটি হওয়ার কথা ছিলো রাজনৈতিক ওয়েব সিরিজ। চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে জয়ার অভিনয় করার কথা শোনা গিয়েছিলো।

তবে তার আগেই ‘করক সিং’ দিয়ে বলিউড মিশন শুরু করলেন জয়া। যদিও প্রযোজনা সংস্থা উইজ ফিল্মস ছবিটির নাম এখনও চূড়ান্ত করেনি। তবে ছবিটি সম্পর্কে তারা জানিয়েছে, ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার ছবি হতে যাচ্ছে এটি। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়াজয়া আহসানপঙ্কজ ত্রিপাঠিবলিউডলিড বিনোদনসানজানা সাঙ্ঘিসিনেমাহিন্দি ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬

চ্যানেল আইয়ের সংগ্রহে রবীন্দ্রনাথের দুর্লভ দুই ইংরেজি গ্রন্থ

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলে ২ দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT