চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারত হোয়াইটওয়াশ হতে পারে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম টেস্ট জিতে দারুণ উচ্ছ্বসিত ইংল্যান্ড। ১৯০ রানে পিছিয়ে থেকেও ২৮ রানের জয়ে দলটির সব বিভাগ দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। দায়িত্ব নেয়ার পর অধিনায়ক বেন স্টোকস সেরা জয় বলেও স্বীকৃতি দিয়েছেন। এমন জয়ের পর ভারতকে হোয়াইটওয়াশ করা সম্ভব, এমন মন্তব্য করেছেন সফরকারীদের সাবেক স্পিনার মন্টি পানেসার।

৪১ বর্ষী পানেসার বলেছেন, দল ভারতের কাছ থেকে শিখছে এবং এ জয় তাদের কাছে প্রায় বিশ্বকাপ জয়ের সমান, ‘দেশের বাইরে ইংল্যান্ডের অন্যতম সেরা একটি জয় এটি। ইংল্যান্ডে এটি বড় খবর। মনে হচ্ছে আমরা বিশ্বকাপ জিতেছি।’

‘এই ইংল্যান্ডের দলগত মনোভাব পুরোপুরি আলাদা। তারা ভারতকে দেখছে এবং সেখান থেকে শিখে তাদের পরাজিত করবে। তারা ভয়ডরহীন খেলছে।’

অলি পোপ ও টম হার্টলির কথা উল্লেখ করে বাঁহাতি সাবেক স্পিনার বলেছেন, ‘যদি পোপ এবং হার্টলি এভাবে খেলতে থাকে, এ সিরিজে ভারত হোয়াইটওয়াশও হতে পারে, এটা ৫-০ হবে। এটা সম্ভব যদি পোপ এবং হার্টলি খেলতে পারে।’

হায়দরাবাদের প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বিশাখাপত্তমে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডপানেসারপোপবিশাখাপট্টমভারতলিড স্পোর্টসহার্টলি
শেয়ারTweetPin

সর্বশেষ

হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৬, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কতটা সম্ভব?

মার্চ ২৬, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত

মার্চ ২৬, ২০২৬

চার দিনেই কোটি টাকার টিকিট বিক্রি!

মার্চ ২৬, ২০২৬

স্বজন হারানোর আহাজারিতে ভারী রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের আকাশ

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT