চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতি থেকে সরেই দাঁড়ালেন পানেসার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ন ০৯, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার জর্জ গ্যালোওয়েসের ওয়ার্কার্স পার্টিতে যোগ দিয়েছিলেন। কিন্তু একসপ্তাহ পর মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের সাথে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাই দিলেন। ন্যাটোতে থাকা নিয়ে দেশটির একাধিক মিডিয়াতে কঠিন সাক্ষাতকারের পর সিদ্ধান্তের কথা জানিয়েছেন পানেসার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পানেসার লিখেছেন, ‘আমি একজন গর্বিত ব্রিটিশ যে ক্রিকেটে দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছি। এখন আমি অন্যদের সাহায্য করতে চাই। কিন্তু জানি এ পর্যায়ে মাত্র শুরু করেছি এবং এখনও শিখছি রাজনীতির মাধ্যমে কীভাবে অন্যকে সাহায্য করা যায়।’

‘সুতরাং, আজকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে সাধারণ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ সঠিক রাস্তা খুঁজে পেতে আমার মনে হয়েছে আরও শোনার ও শেখার প্রয়োজন।’

ওয়ার্কার্স পার্টির প্রতি শুভ কামনা জানিয়ে ৪২ বর্ষী তারকা বলেছেন, ‘আমি ওয়ার্কার্স পার্টির প্রতি শুভ কামনা জানাই। পরিপক্ব হওয়ার জন্য এবং আমার রাজনৈতিক পথ খুঁজে পেতে কিছু সময় দেয়ার অপেক্ষায় রয়েছি। পরবর্তীতে যখন রাজনীতিতে যাব, সেসময় আমার সেরাটা দেয়ার জন্য প্রস্তুত আছি।’

পানেসার নির্বাচনে দাঁড়ানোর আগে বলেছিলেন, ‘এদেশের শ্রমিকদের হয়ে কাজ করতে চাই। রাজনীতিতে আমার উচ্চাশা হল, একদিন দেশের প্রধানমন্ত্রী হবো এবং ব্রিটেনকে আরও নিরাপদ ও শক্তিশালী জাতিতে পরিণত করব। তার আগে প্রথম কাজ হল এলিং সাউথ হলের প্রতিনিধিত্ব করা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়ার্কাস পার্টিগ্যালোওয়েসন্যাটোপানেসারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক পরিবারের ৯ জনের জানাজা ও দাফন

মার্চ ১৩, ২০২৬

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মার্চ ১৩, ২০২৬

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

মার্চ ১৩, ২০২৬

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে এমসিজিতে আমন্ত্রিত রাজা চার্লস

মার্চ ১৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ মিয়ানমারের সংকটকে আরও তীব্র করতে পারে: জাতিসংঘ

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT