চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে এক সপ্তাহে সবচেয়ে বেশি দেখা শো ‘পঞ্চায়েত’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ০১, জুলাই ২০২৫
বিনোদন
A A

টিভিএফ-এর গ্রামীণ কমেডি-ড্রামা ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন নিয়ে যথারীতি আলোচনা তুঙ্গে। শুধু আলোচনায় নয়, হুমড়ি খেয়ে মানুষ এই সিরিজের নতুন সিজন দেখছেন! এক সপ্তাহে ‘পঞ্চায়েত’-এর নতুন সিজনটি হয়ে উঠেছে প্রাইম ভিডিওতে ভারতের সবচেয়ে বেশি দেখা শো!

সোমবার নির্মাতারা এই ঘোষণা দিয়েছেন। জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব এবং ফয়সাল মালিক অভিনীত এই নতুন সিজনটি ২৩ জুন প্রিমিয়ারের পর থেকে ২৯ জুন পর্যন্ত ৮.৮ মিলিয়ন (৮৮ লাখ) ভিউ অর্জন করেছে বলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত একটি পোস্টারে টিভিএফ লিখেছে, “জনতা দেখালো ভালোবাসা, পঞ্চায়েত হলো সবচেয়ে বেশি ডিমান্ডেড সুপারস্টার! হৃদয়ছোঁয়া গল্প আর ফুলেরা গ্রামের মোহে, পঞ্চায়েতের নতুন সিজন এখন অফিসিয়ালি ভারতের সবচেয়ে বেশি দেখা শো (২৩–২৯ জুন, ২০২৫)।”

চতুর্থ সিজনটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র, সঙ্গে ছিলেন অক্ষত বিজয়বর্গীয়।

সিরিজে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অভিষেক ত্রিপাঠীর যাত্রা দেখানো হয়েছে, যে নিজের যোগ্যতার সঙ্গে মানানসই কোনো চাকরি না পেয়ে বাধ্য হয়ে একটি প্রত্যন্ত গ্রামের পঞ্চায়েত অফিসে কাজ নেয়। সেই গ্রামটির নাম ফুলেরা।

চতুর্থ সিজনে, গ্রামের প্রধানের পদে নির্বাচনে মুখোমুখি হন মঞ্জু দেবী (নীনা গুপ্তা) ও ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার)। এই সিজনটিও প্রযোজনা করেছেন অরুণাভ কুমার, যিনি আগের সিজনগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন।

Reneta

পঞ্চায়েত–এর প্রথম সিজন মুক্তি পায় এপ্রিল ২০২০-এ, প্রাইম ভিডিওতে। গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়াতে (IFFI) এই শো পেয়েছিল সেরা ওয়েব সিরিজ (ওটিটি) ক্যাটাগরির প্রথম পুরস্কার। –টেলিগ্রাফ ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব সিরিজজিতেন্দ্রনীনা গুপ্তাপঞ্চায়েতরঘুসিজনসিনেমাসুনীতা রাজওয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চার স্তর নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান

মার্চ ১৮, ২০২৬

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দুই মন্ত্রীর ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে গাড়ির চার্জিং পয়েন্ট বিস্ফোরণ, নিহত ৭

মার্চ ১৮, ২০২৬

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের প্রথম মাসে সীমান্তে শূন্য প্রাণহানি, কূটনৈতিক দৃঢ়তায় বদলেছে পরিস্থিতি

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT