দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে শরীয়তপুরের ফুসফুস খ্যাত পালং খাল। ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালির আবর্জনায় পানি প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। খাল বাঁচাতে উদ্যোগ নিয়েছে হাজী শরীয়তউল্লাহ মুক্ত স্কাউট গ্রুপ ও শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরসভা, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।







