চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি সংকট মোকাবেলায় কঠোর পদক্ষেপ পাকিস্তানের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ন ১০, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আঞ্চলিক সংঘাতের কারণে সৃষ্ট গুরুতর জ্বালানি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় একাধিক কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। তিনি বলেন, জনগণকে সুরক্ষা দেওয়া এবং রাষ্ট্রীয় সম্পদের দায়িত্বশীল ব্যবস্থাপনার লক্ষ্যে এসব বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাতে নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোষ্টে মরিয়ম নওয়াজ জানান, চলমান পেট্রোলিয়াম সংকট সমাধান না হওয়া পর্যন্ত প্রাদেশিক মন্ত্রীদের জন্য সরকারি জ্বালানি সরবরাহ স্থগিত থাকবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের গাড়ির জন্য বরাদ্দকৃত পেট্রোল ও ডিজেলের ভাতা অবিলম্বে ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রাদেশিক মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে থাকা প্রটোকল গাড়ির সংখ্যাও সীমিত করা হয়েছে। নিরাপত্তার জন্য প্রয়োজনে একটি গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ব্যবহারের অনুমতি থাকবে না।

সরকারি দপ্তরগুলোতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি চালু করা হবে। শুধুমাত্র প্রয়োজনীয় কর্মীরা অফিসে উপস্থিত থাকবেন। এছাড়া ১০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাইলে এ সময় অনলাইন ক্লাস নিতে পারবে।

নাগরিকদের সুবিধার্থে ই-ব্যবসা সেবা এবং “মরিয়ম কি দস্তক” সেবা চালু থাকবে। সরকারি কাজ অনলাইন সভা ও টেলিকনফারেন্সের মাধ্যমে পরিচালিত হবে।

সরকারি সব ধরনের বহিরাঙ্গন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী ‘হর্স অ্যান্ড ক্যাটল শো’ সাংস্কৃতিক উৎসবও স্থগিত রাখা হয়েছে।

Reneta

পেট্রোলিয়াম সরবরাহে কঠোর নজরদারি নিশ্চিত করতে প্রতিটি জেলায় জেলা পেট্রোলিয়াম মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। পাঞ্জাব ইনফরমেশন টেকনোলজি বোর্ডকে (পিআইটিবি) পেট্রোলিয়াম পণ্যের জন্য একটি ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলো অংশ নেবে।

মুখ্যমন্ত্রী জানান, ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতির আওতায় শুধুমাত্র অতিরিক্ত সহায়ক কর্মীদের চলাচল সীমিত থাকবে, তবে সরকারি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বেসরকারি খাতকেও যেখানে সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালু করার, অপ্রয়োজনীয় অনুষ্ঠান এড়িয়ে চলার এবং কর্মস্থলে শুধুমাত্র প্রয়োজনীয় কর্মীদের রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনকে পরিবহন ভাড়া কঠোরভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পাঞ্জাবজুড়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ ও দামও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

চলমান সংকটের সময়ে জনগণকে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া, গভীর রাত পর্যন্ত কেনাকাটা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মরিয়ম নওয়াজ।

তিনি এই সংকটময় সময়ে সাহসী নেতৃত্ব ও দৃঢ় পদক্ষেপের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি শ্রদ্ধা জানান।

মরিয়ম নওয়াজ বলেন, সাহসী জাতিগুলো কঠিন সময়কে ঐক্য, ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে মোকাবিলা করে পাকিস্তানের জনগণও ঠিক একইভাবে এই সংকট মোকাবেলা করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানমুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজসংকট মোকাবেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ছাড়ছেন মার্কিনিরা: ইউরোপ ও এশিয়ায় বাড়ছে বসতি স্থাপনের হিড়িক

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ কখন শেষ হবে তা আমরা ঠিক করব, ট্রাম্পকে ইরানের কড়া জবাব

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার বিষয়ে রিপাবলিকানদের যা বললেন ট্রাম্প

মার্চ ১০, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের ৫ ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কমতে শুরু করেছে বৈশ্বিক তেলের দাম

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT