চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবজি খেলতে গিয়ে প্রেম, সন্তানসহ ভারতে এসে গ্রেপ্তার পাকিস্তানি নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ন ০৪, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মোবাইলে ‘পাবজি’ গেম খেলতে খেলতে আলাপ। সেখান থেকে বন্ধুত্ব, অতঃপর প্রেম। সেই প্রেমের ডাকে সাড়া দিয়ে চার সন্তান কোলে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন পাকিস্তানি নারী। 

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের নয়ডা অঞ্চলে ঘটেছে এমন ঘটনা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নয়ডা পুলিশ অভিযুক্ত পাকিস্তানি নারী এবং তার ভারতীয় প্রেমিককে আটক করেছে। ৩০ বছর বয়সী ওই পাকিস্তানি নারীর নাম সীমা গুলাম হায়দার এবং তার ভারতীয় প্রেমিকের নাম শচীন।

‘পাবজি’ খেলতে গিয়ে ভারতের শচীনের সঙ্গে আলাপ হয় পাকিস্তানের সীমার। সেখান থেকে তাদের সম্পর্ক আরও এগোলে চার সন্তানকে নিয়ে ভারতে আসার সিদ্ধান্ত নেন সীমা। প্রথমে পাকিস্তান থেকে নেপাল আসেন সীমা। এরপর গত মাসে সেখান থেকে লুকিয়ে ভারতে অনুপ্রবেশ করেন।

এরপর একটি বাসে চেপে নয়ডা চলে আসেন। শচীন নয়ডার রাবুপুরা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। চার সন্তানকে নিয়ে প্রেমিক শচীনের বাড়িতে ওঠেন সীমা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শচীনের ভাড়া বাড়িতে অভিযান চালালে চার সন্তান এবং প্রেমিকসহ গ্রেপ্তার হন সীমা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীর চার সন্তান পুলিশ হেফাজতে রয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে আরও বিস্তারিত জানানো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের ভিসা দেওয়া শুরু আজ, আগাম প্রস্তুতিতে সৌদি আরব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT