চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজবেরও একটা সীমা থাকা দরকার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

নতুন বছরের শুরু থেকে বলিপাড়ায় হাওয়ায় ভাসছিল নোরা ফাতেহি ও শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রেমের গুঞ্জন। সেই গুঞ্জনের মাঝেই আবার পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায়!

যদিও এ নিয়ে একেবারেই চুপ শাহরুখ পুত্র। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গুঞ্জনকে হেসে উড়িয়ে দিলেন পাকিস্তানি এই অভিনেত্রী।

তার মতে প্রেমের গুঞ্জনের এই খবরের সবটাই ভিত্তিহীন। আরিয়ানের প্রশংসা করে অভিনেত্রী আরও বললেন, ‘সে খুবই মিষ্টি ছেলে। আচার-আচরণেও মার্জিত এবং ভদ্র।’

আরিয়ানের সঙ্গে তার নাম জড়ানোর ঘটনায় স্তম্ভিত সাদিয়া আরও বলেন, ‘এটা খুবই অদ্ভুত ব্যাপার। কীভাবে পুরোটা না জেনে কেউ ভুল ভাল কথা রটাতে পারে? আমার কিংবা আরিয়ানের সঙ্গে এ নিয়ে একটাও কথা বলেনি কেউ। আর চাউর হয়ে গেল আমাদের প্রেম? গুজবেরও একটা সীমা থাকা দরকার। আমরা মোটেও প্রেম করছি না। তাছাড়া আমি একমাত্র নারী নই, যে সেদিন আরিয়ানের সঙ্গে ছবি তুলেছিল!’

সম্প্রতি দুবাইয়ে বর্ষ বরণের পার্টিতে একসঙ্গে ক্যামেরায় পোজ দিয়েছিলেন আরিয়ান ও সাদিয়া। যে ছবি সোশ্যাল হ্যান্ডেলেও শেয়ার করেছিলেন পাকিস্তানি এই মডেল। যার পর থেকেই শুরু হয়েছে তাদের প্রেমের চর্চা।

যদিও তার ঠিক দুইদিন আগেই শোনা গিয়েছিল বলিউডের ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহির প্রেমে মজেছেন আরিয়ান। তার মাঝেই সাদিয়ার সঙ্গে আরিয়ানের ছবি ছড়িয়ে পড়ায় দ্বিধাদ্বন্দ্বে পরে যায় নেটিজেনরা।

Reneta

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: আরিয়ান খানপাকিস্তানি অভিনেত্রীপ্রেমশাহরুখ পুত্রসাদিয়া খান
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT