চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম বলের রেকর্ডের টেস্টে উইন্ডিজকে গুঁড়িয়ে দিল পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ১২৭ রানে জিতেছে পাকিস্তান। বলের হিসেবে এটি পাকিস্তানের মাটিতে সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্টের রেকর্ড গড়েছে। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাজিদ খান। সিরিজে ১-০তে এগিয়ে গেল শান মাসুদের দল।

মুলতান ক্রিকেটে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রথম ইনিংসে সৌদ শাকিলের ৮৪ ও রিজওয়ানের ৭১ রানে ২৩০-এ থামে স্বাগতিকরা। বল হাতে জেডান সিলেস ও জোমেল ওয়ারিকান ৩টি করে উইকেট নেন। জবাবে ওয়ারিকানের ৩১ ও সিলেসের ২২ রানের পর সাজিদ খান ও নোমান আলীর ঘূর্ণিতে ১৩৭ রানে অলআউট হয় উইন্ডিজ। নেমান ৫টি ও সাজিদ নেন ৪ উইকেট।

পাকিস্তান প্রথম ইনিংসে ৯৩ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়। ক্রেইগ ব্র্যাথওয়েটদের লক্ষ্য দাঁড়ায় ২৫১ রান। শান করেন সর্বোচ্চ ৫২ রান। ওয়ারিকান নেন ৭ উইকেট। জয়ের লক্ষ্যে নেমে সফরকারীরা অলআউট হয় ১২৩ রানে। পাকিস্তান জয় পায় ১২৭ রানে। এবার সাজিদের ৫ উইকেটের পর আবরার আহমেদ নেন ৪টি।

মুলতান টেস্টে চার ইনিংস মিলিয়ে বল হয়েছে ১০৬৪টি, যা পাকিস্তানের মাটিতে সবচেয়ে কম বলে টেস্ট ম্যাচ শেষ হওয়ার রেকর্ড গড়েছে। দুদলের ৪০ উইকেট পড়ার পর রান হয়েছে ৬৪৭, যা এশিয়ায় হওয়া ম্যাচে তৃতীয় সর্বনিম্ন। ১৯৮০ সালের পর টেস্টের ইতিহাসে ৪০ উইকেট পড়া ম্যাচে চতুর্থ সর্বনিম্ন সর্বোমোট রান এটি।

সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৫ জানুয়ারি মুলতানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবরারউইন্ডিজওয়ারিকাননোমানপাকিস্তানমুলতানসাজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় ‘থ্রি-লেয়ার সিকিউরিটি’: রাজধানীতে র‍্যাবের ৩২ টিম মোতায়েন

মার্চ ১৭, ২০২৬
ছবি: মোজতবা খামেনি (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা: ইরানি কর্মকর্তা

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিলেন

মার্চ ১৭, ২০২৬

হয়রানি-চাঁদাবাজিতে ছাড় নেই: আইজিপি

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT