চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠিক একবছর পর জয়ের খোঁজ পেলো পাকিস্তান, সেই গলেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে সৌদ শাকিলের ডাবল সেঞ্চুরিতে ভর করে সুবিধাজনক অবস্থানে ছিল পাকিস্তান। সুবিধার পুরোপুরি ফায়দা উঠিয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে বাবর আজমের দল।

১৩১ রানের ছোট লক্ষ্য দিলেও চতুর্থ দিনের শেষ বিকেলে শ্রীলঙ্কা দ্রুত ৩টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দিয়েছিল। পঞ্চম ও শেষদিনে সেই চাপ কাজে লাগিয়ে পাকিস্তানের উপর প্রভাব বিস্তার করতে পারেনি স্বাগতিক দল। বাঁহাতি ওপেনার ইমাম উল হকের অপরাজিত ফিফটিতে ৪ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান।

এতে ঠিক একবছর পর টেস্টে জয়ের মুখ দেখল পাকিস্তান। গত বছরের ২০ জুলাই, আজকের দিনে এই গলেই শ্রীলঙ্কাকে শেষবার হারানোর স্বাদ পেয়েছিল দেশটি। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল পাকিস্তান।

বুধবার শেষ বিকেলে ১৩১ রানের স্বল্প পুঁজির লক্ষ্যে নেমে শুরুতেই ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। শান মাসুদের আউটের পর নাইটওয়াচম্যান হিসেবে নোমান আলী নামলেও জয়াসুরিয়ার ঘূর্ণিতে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি।

পরে অধিনায়ক বাবর আজম নেমে ইমাম উল হকের সাথে দিন শেষ করেন। পঞ্চম দিনে বাবর আউট হওয়ার আগে ইমামের সাথে ৪১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে যান। বাবর ২৪ রানে আউট হন।

ক্রিজে টিকে থাকেন ইমাম। ম্যাচসেরা সৌদ শাকিলের সাথে ৪৫ রানের আরেকটি জুটি গড়েন তিনি। শেষপর্যন্ত শাকিল ৩০ রানে আউট হলেও ইমাম ফিফটি তুলে নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

Reneta

শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া পাকিস্তানের পড়া ৬ উইকেটের ৪টি নিয়েছেন। রমেশ মেন্ডিস নিয়েছেন একটি উইকেট।

এর আগে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে প্রথমদিনে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। মিডল অর্ডার ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরি (১২২) এবং অ্যাঞ্জেলো ম্যাথুজের ৬৪ রানে লঙ্কানরা প্রথম ইনিংসে থামে ৩১২ রানে। প্রথম ইনিংসে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ, পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ ৩টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে জবাব দিতে নেমে সৌদ শাকিলের ডাবল সেঞ্চুরি ও আগা সালমানের ৮৩ রানে ভর করে ৪৬১ রানে থামে পাকিস্তান। প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড পায় দলটি। স্পিনার রমেশ মেন্ডিস ৫টি ও প্রভাত জয়াসুরিয়া নেন ৩টি উইকেট।

১৪৯ রানে পিছিয়ে থেকে নেমে ২৭৯ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় শ্রীলঙ্কার। ওই ইনিংসেও দৃঢ়তা দেখান ধনঞ্জয়া ডি সিলভা। আবরার আহমেদ ও নোমান আলী ৩টি করে উইকেট নেন। আগা সালমান নেন ২টি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরারকরুণারত্নেগলজয়সুরিয়াপাকিস্তানবাবরম্যাথুজরমেশলিড স্পোর্টসশাকিলশ্রীলঙ্কাসালমানসিলভা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT