চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাচম্যানদের সামলে পাকিস্তানের ঝুলিতে ২৮৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আসরের দ্বিতীয় ম্যাচে বেশ লড়ছে পাকিস্তান-নেদারল্যান্ডস। ডাচ বোলারদের সামনে শুরুতে সংগ্রাম করতে হয়েছে রিজওয়ান-বাবরদের। ফন বিক ও বাস ডে লেডেদের নিয়ন্ত্রিত বোলিং সামলে শেষপর্যন্ত ঝুলিতে ২৮৬ রান যোগ করেছে পাকিস্তান।

হায়দরাবাদে শুক্রবার দিবারাত্রির ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। শুরুতে দ্রুত উইকেট হারিয়ে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ১২০ রানের জুটিতে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে তিনশর কাছে যেতে পারে পাকিস্তান।

পাকিস্তানকে ব্যাটে পাঠিয়ে পাওয়ার প্লে-তে ৩ উইকেট তুলে নেয় নেদারল্যান্ডস। চতুর্থ ওভারে লোগান ফন বিকের বলে ফিরতি ক্যাচ দেন ১২ রান করা ওপেনার ফখর জামান। অধিনায়ক বাবর আজম মাত্র ৫ রান করে কলিন অ্যাকেরম্যানের বলে সাকিব জুলফিকারের হাতে ধরা পড়েন।

ইমাম উল হকও খেলতে পারেননি বড় ইনিংস। ১৫ রান করে স্পিনার আরিয়ান দত্তের বলে ডিপ ফাইন লেগে পল ফন মিকেরেনের তালুবন্দি হন।

৩৮ রানে তিন ব্যাটার হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে টেনে তোলেন রিজওয়ান ও শাকিল। ১২০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ২৯তম ওভারের প্রথম বলে দলীয় ১৫৮ রানে জুলফিকারের হাতে ক্যাচ দিয়ে আরিয়ানের শিকার হন শাকিল। ৯টি চার ও একটি ছক্কায় ৫২ বলে ৬৮ রান করে যান তিনি।

৩২তম ওভারে দলীয় ১৮৮ রানে জোড়া উইকেট শিকার করেন বাস ডে লেডে। ওভারের তৃতীয় বলে রিজওয়ানকে ফেরান বোল্ড করে। ৭৫ বলে ৬৮ রান করেন পাকিস্তান উইকেটরক্ষক ব্যাটার। ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগেই তিনি ইফতিখার আহমেদকে ফেরান এডওয়ার্ডসের ক্যাচ বানিয়ে।

Reneta

১৮৮ রানে ৬ উইকেট হারানো পাকিস্তানকে সপ্তম উইকেট জুটিতে টেনে তোলেন শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। ৬৪ রানের জুটি গড়েন দুজনে। এবারও জুটিতে আঘাত হানেন বাস ডে লেডে। ৪৩.৪ ওভারে দলীয় ২৫২ রানে শাদাবকে ফেরান বোল্ড করে। ৩৪ বলে ৩২ রান করেন শাদাব। পরের বলে হাসান আলীকে ফেরান লেগ বিফোরের ফাঁদে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি হাসানের।

৪৭তম ওভারের দ্বিতীয় বলে রানআউট হয়ে ফিরে যান নেওয়াজ। ৪৩ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। পরে হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ক্যামিওতে ৪৯ ওভার শেষে ২৮৬ রানে থামে পাকিস্তান। অ্যাকেরম্যানের বল এগিয়ে এসে উড়িয়ে মারতে গিয়ে বল মিস করে বসেন হারিস রউফ। স্টাম্পিং হয়ে ফিরে যান।

ডাচদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বাস ডে লেডে। কলিন অ্যাকেরম্যান নেন ২টি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ডে লেডেনেদারল্যান্ডসপাকিস্তানরিজওয়ানলিড স্পোর্টসশাকিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৯ শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শাইখ সিরাজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের অনুশীলনে নেই আর্সেনালের একগাদা খেলোয়াড়

এপ্রিল ১৪, ২০২৬

২৪ থেকে বেড়ে এবার ৩২ দল নিয়ে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT