চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ফিল্ডিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ন ০৪, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে মাঠের লড়াই।

‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে রোহিত শর্মার দল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেও সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় অজিদের। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিতে উঠেছে অস্ট্রেলিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে ভারতের সঙ্গে ৪ বার দেখা হয়েছে অস্ট্রেলিয়ার। পাল্লা ভারী ভারতের। প্রতিযোগিতার প্রথম দুই আসরে জয় পেয়েছিল ভারত, বিপরীতে ২০০৬ আসরে জয় আছে অজিদের। ২০০৯-এর ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে ষষ্ঠ শিরোপা জেতে অস্ট্রেলিয়া।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ভরুন চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা।

অস্ট্রেলিয়া একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), কুপার কনোলি, অ্যালেক্স কেরি, বেন ডারউইস, নাথান এলিস, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সংঘ, ও অ্যাডাম জাম্পা।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইদুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামপাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

হলুদের ভালো ফলনে লাভবান গাইবান্ধার কৃষকরা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

চাঁদাবাজি ও অপরাধের তথ্য সরাসরি জানানো যাবে মির্জা ফখরুলকে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে ‘সুতার গল্প’ প্রদর্শনী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মনিরা মিঠুর ছেলেকে ‘বেধড়ক মারধর’ এর ঘটনায় যা জানা গেল

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ হত্যায় অভিযুক্তকে দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার করে ফেরত পাঠাল ভারত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT