চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পাকিস্তানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতে টানা দুই জয় তুলে নিলেও তৃতীয়টিতে এসে পথ হারায় পাকিস্তান। তারপর টানা তিন হার দেখতে হয়েছে বাবর আজমদের। এমন বাস্তবতায় শঙ্কা জেগেছে দলটির সেমিফাইনালে খেলা নিয়েই। ঘুরে দাঁড়ানোর ম্যাচে উড়তে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে নামার আগে আবার দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। কঠিন সময়ে অভিজ্ঞ পেসার হাসান আলীকে পাচ্ছেন না বাবর।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার উড়তে থাকা প্রোটিয়াদের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে লড়াই। পাঁচ ম্যাচের চারটি জিতে টেবিলের দুইয়ে আছে নিয়মিত অধিনায়ক ও ওপেনার টেম্বা বাভুমার দল। অন্যদিকে তিন ম্যাচ হেরে টেবিলের পাঁচে পাকিস্তান।

পাকিস্তানের এমন পরিস্থিতিতে হাসান আলীকে একাদশে পাচ্ছেন না অধিনায়ক বাবর আজম। সেটি চোটজনিত কোনো কারণে নয়, অসুস্থ হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ছিটকে গেছেন ২৯ বর্ষী ডানহাতি পেসার।

জ্বরে আক্রান্ত হয়ে সুস্থ হলেও মূলত দুর্বলতা কাটিয়ে না ওঠায় হাসানকে নিয়ে নামাতে রাজি নয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বাকি ম্যাচগুলোর আগে তাকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সুযোগ দিতে চায় দল।

ভারতে শুরু থেকেই শক্তিশালী বোলিং ইউনিটের আশানুরূপ ফল পাচ্ছে না পাকিস্তান। দ্যুতি ছড়াতে পারছেন না শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ। চোটে দলের অংশ হতে না পারা নাসিম শাহর জায়গায় ডাক পেয়েছিলেন হাসান। ৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাকে হারিয়ে প্রোটিয়াদের বিপক্ষে কঠিন পরীক্ষারই অপেক্ষায় বাবরের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনাসিমপাকিস্তানবাবরভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহাসান আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা তিন হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যত বিমান হারাল

এপ্রিল ৭, ২০২৬

আইসিইউ সংকটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল: মাসে ৯১ শিশুর মৃত্যু

এপ্রিল ৭, ২০২৬

ট্রাম্পের নির্ধারিত সময়সীমার আগে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা

এপ্রিল ৭, ২০২৬

আজীবন সম্মাননা স্বামীর হাতে তুলে দিয়ে যা বললেন কনকচাঁপা

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT