চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে খেলতে ‘অসম্ভব’কে সম্ভব করতে হবে পাকিস্তানকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ন ১১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইডেনে পাকিস্তানের সামনে তিনশতাধিক রানের লক্ষ্য দাঁড় করিয়েছে ইংল্যান্ড। আর তাতেই পাকিস্তানের সেমিফাইনালে খেলায় প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইংলিশদের দেয়া ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে হবে কেবল ৬.৪ ওভারে। জিততে হলে ওভার প্রতি ৫২ রানের বেশি করে তুলতে হবে বাবর আজমদের। ক্রিকেটে যা অসম্ভবই বলা চলে।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রানের সংগ্রহ গড়েছে তারা।

ব্যাটে নেমে শুরুটা বেশ ভালো করেন দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ভালো ফর্ম টেনে এ ম্যাচেও ফিফটির দেখা পেয়েছেন বাঁহাতি মালান, ৬১ বল খেলে ৫৯ রানে পেসার হারিস রউফের শিকার হন। উদ্বোধনী জুটিতে আসে ৮২ রান।

মালানের বিদায়ের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি অপর ওপেনার জনি বেয়ারস্টো। ইফতেখারের বলে আউট হওয়ার আগে করেন ৩১ রান। এরপর দলের হাল ধরেন ডানহাতি জো রুট ও বেন স্টোকস। ১৩১ বল খেলা এ জুটিতে আসে ১৩২ রান।

৭৬ বল খেলে ৮৪ রানে শাহিন আফ্রিদির বলে কাটা পড়েন স্টোকস। তার এ ইনিংসে ১১ টি চার ও ২টি ছক্কার মার রয়েছে। স্টোকসের পর রুটও ফিরে যান ৬০ রান করে। শেষ দিকে ছোট ছোট দুটি ক্যামিও ইনিংস খেলেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার ও হ্যারি ব্রুকস। বাটলার ১৮ বলে ২৭ করে রানআউট হন, ব্রুকস ১৭ বলে ৩০ করে রউফের ফাঁদে কাটা পড়েন।

পাকিস্তানের পেসার হারিস রউফ ৩ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও শাহিন আফ্রিদি। স্পিনার ইফতেখার আহমেদ নেন একটি উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইডেনইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকলকাতাপাকিস্তানবাটলারবাবরমালানরউফলিড স্পোর্টসশাহিনস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT